চলতি বছরেই ফুটবল বিশ্বকাপ। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যখন সেই মঞ্চে নেই. সেউ মুহূর্তে আরেক বিশ্বকাপের(T20 World Cup) মঞ্চে ইতিহাস তৈরি করল ইতালি(Italy)। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথমবার জয়ের স্বাদ পেল ইতালি(Italy)। তাও আবার মুম্বইয়ে ঐতিহ্যের ওয়াংখেড়ে স্টেডিয়াম স্বাক্ষী রইল সেই ঐতিহাসিক মুহূর্তের। টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল ইতালি(Italy)।
এই বছরই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) মঞ্চে অভিষেক হয়েছে ইতালি। তাদের ঘিরে উচ্ছ্বাসও ছিল নজরকাড়া। সেখানেই নেপালের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করল আজ্জুরিরা। নেপালের বিরুদ্ধে যেমন দুরন্ত বোলিং করল তারা। তেমনই ব্যাটিংয়েও সাফল্যের ধারা ধরে রাখল ইতালি। তাদের এক উইকেটও তুলতে পারল না নেপালের বোলাররা।
এদিন ইতালির বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল নেপাল। সেখানেই মানতেনি, ক্রিশানদের দাপটের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নেপালের ব্যাটিং লাইনআপ। যে নেপাল ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮০ রানের ইনিংস খেলেছিল। তারাই এদিন ১২৩ রানে আটকে গেল ইতালির বিরুদ্ধে। যে রান তুলতে খুব একটা বেশি সময়ও নিল না ইতালির মসকা ব্রাদার্স।
নেপালের বিরুদ্ধে ইতালির মসকা ব্রাদার্সের জোড়া অর্ধশতরান। জাস্টিন মসকা করেন ৪৪ বলে ৬০ রানের ইনিংস। সেইসঙ্গে অ্যান্থনি মসকা করেন ৬২ রান। সেইসঙ্গেই সময় নেন মাত্র ৩২ বল। মাত্র ১২.৪ ওভারেই প্রথম কাঙ্খিত জয় তুলে নেয় ইতালি। সেইসঙ্গেই ক্রিকেট বিশ্বে নতুন ইতাহাসের মালিকও হয়ে গেলেন তারা।







