পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে নামিবিয়ার(Namibia) বিরুদ্ধেই যে ভারতীয় দল(India Team) নিজেদের চূড়ান্ত ড্রেস রিহার্সালটা সেরে নিতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। তবে সেই ম্যাচে নামার আগে ভারতের প্রথম একাদশের দিকেই সবচেয়ে বেশি নজর সকলের। কারণ এই ম্যাচ দিয়েই ভারতীয় দলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ খেলতে চলেছেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। সেইসঙ্গে ওয়াশিংটন সুন্দরও(Washington Sundar) যে ফিরবেন তাও বেশ স্পষ্ট।
অসুস্থতা সারিয়ে গত মঙ্গলবার থেকেই ভারতীয় দলের প্রস্তুতিতে নেমে পড়েছেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। একইসঙ্গে ওয়াশিংটন সুন্দরও শুরু করে দিয়েছেন অনুশীলন। এই দুই ক্রিকেটারের প্রত্যাবর্তন যে ভারতীয় দলকে আরও বেশি শক্তিশালী করবে তা বলাই বাহুল্য। একইসঙ্গে অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ আবার ব্যাটিংয়ের পাশাপাশি পেস এবং সুইংয়ের জন্য সহায়ক। সেখানে বুমরার ফেরাটা যে ভারতের বোলিংকে অনেক বেশি চাঙ্গা করবে বোঝাই যাচ্ছে।
তবে ব্যাটিং লাইনআপে কিন্তু পরিবর্তন আসতে পারে নামিবিয়ার বিরুদ্ধে। কারণ অভিষেক শর্মা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেলেও খেলার মতো পরিস্থিতিতে রয়েছেন কিনা সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তাঁকে নিয়ে ম্যাচের দিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সামনেই রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তার আগে অভিষেককে নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঝুঁকির রাস্তায় হাঁটতে চাইবে না।
অভিষেক খেলতা না পারলে তার জন্য ব্যাকআপও অবশ্য ভারতীয় শিবিরের কাছে রয়েছে। এই তরুণ বিধ্বংসী ওপেনার যদি একান্তই না খেলতে পারেন, সেই জায়গায় সঞ্জু স্যামসনের সুযোগ হলেও হতে পারে। যদিও অভিষেক শর্মার খেলা নিয়ে ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এটুকু বাদ দিলে নামিবিয়ার বিরুদ্ধে দলের আর বিশেষ পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই। পাকিস্তান ম্যাচের আগে এখন নামিবিয়ার বিরুদ্ধে নিজেদের শেষ পরীক্ষা নীরিক্ষাটা ভারত করে নিতে চাইছে। সেখানে সাফল্য আসে কিনা সেটাই এখন দেখার।







