শেষবার আইএসএল(Indian Super League) চ্যাম্পিয়ন হওয়ার পর বারবারই মোহনবাগান(MBSG) কর্তাদের মুখে শোনা যেত সবুজ-মেরুনের এশিয়ার সেরা হওয়ার কথা। এএফসি এসিএল-২ তে (AFC Acl-2) আহাল এফকের বিরুদ্ধে নামার আগে হোসে মোলিনার মুখেও সেই কথাই শোনা গেল। ভারত সেরা তো হয়েই গেছে তারা, এবার মোলিনার(Jose Molina) পাখির চোখ এশিয়া মহাদেশের সেরা দল হওয়ার। আহাল এফকের বিরুদ্ধেই সেই যাত্রাটা শুরু করতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড(MBSG)। অচেনা প্রতিপক্ষ হলেও, সবুজ-মেরুন কোচ থেকে ফুটবলারদের চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপই দেখা গেল। সেইসঙ্গে আহাল শিবিরে কোনও বিদেশি নেই। কিন্তু তুর্কমেনিস্তানের জাতীয় দলের ফুটবলাররা রয়েছেন। সেই জন্য বেশ সাবধানী মোলিনা।
তুর্কমেনিস্তানের এই দলের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচে নামছে তারা। তার আগে মোলিনার(Jose Molina) নীল নক্সা তৈরি হয়ে গিয়েছে। অন্তত তাঁর কথা থেকেই তা স্পষ্ট। বরং মোলিনা(Jose Molina) কাছে খানিকটা চিন্তা প্রথম একাদশের একটা কী দুটো জায়গা। না কোনও সমস্যা নয়, তাঁর ফুটবলারদের দক্ষাতাটাই মোলিনাকে এই ভাবনায় ফেলেছে খানিকটা।
চোট রয়েছে মনবীর সিংয়ের(Manvir Singh)। তবে সেটা নিয় খুব একটা চিন্তিত নন হোসে মোলিনা(Jose Molina)। সেই জায়গায় সাহালকে(Sahal) খেলানোর ভাবনা রয়েছে। সেইসঙ্গে কিয়ান নাসিরিকেও তৈরি রাখছেন কোচ। একইসঙ্গে দলের নতুন বিদেশিদের নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী মোহনহাগানের স্প্যানিশ বস। প্রস্তুতি ম্যাচে রবসন রোবিনহোকে মাত্র ১০ মিনিট খেলিয়েই তাঁকে নিয়ে সন্তোষের কথা বলছেন মোলিনা। খুব সম্ভবত এই ম্যাচেও তাঁকে দেখা যেতে পারে উইং পজিশনেও। এছাড়া শুভাশিস, রডরিগেজ, কামিন্সরা তো রয়েছেনই নিজেদের সেরা ছন্দে। আর তাদের ওপর ভর করেই তো মোলিনা(Jose Molina) এবার এশিয়ার সেরা হওয়ার যাত্রাটা শুরু করতে চলেছেন।
Caption is in the video 🔥🤌#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/z9R7pqABtc
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 15, 2025
মোলিনা জানিয়েছেন, “আমাদের দলে মনবীরের চোট আছে। তবে বাকি প্রত্যেক ফুটবলারই একেবারে ফিট রয়েছেন। আমরা প্রস্তুত রয়েছি”।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে হোসে মোলিনা জানিয়েছেন, “প্রস্তুতি নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। আমার দলের ফুটবলাররা সকলে যথেষ্ট সময় পেয়েছেন। আমরা এর আগে গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছি। সেখানে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছি আমরা। আমরা এবার প্রমাণ করতে চাই যে শুধুমাত্র ভারতের সেরা দল নই। এশিয়ার মঞ্চেও নিজেদের প্রমাণ করতে চাইছি। এটা আমাদের কাছে অত্যন্ত ভালো একটা সুযোগ”।
কয়েকদিন আগেই এফসি গোয়ার বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচে নেমেছিল মোহনবাগান সুপারজায়ান্ট। সেখানে শুরু থেকে দুই বিদেশিতে খেলেছিলেন মোলিনা। শেষ মুহূর্তে রবসন রোবিনহো সহ বাকি সব বিদেশিদেরই দেখে নিয়েছিলেন মোলিনা। দল নিয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী।
মনে কার হচ্ছে আহার এফকের বিরুদ্ধে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে মোহনবাগান সুপারজায়ান্ট। তবে শুরু থেকেই পেত্রাতোসকে খেলানো হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত খানিকটা ধোঁয়াশা রয়েই যাচ্ছে।
দলের প্রস্তুতি নিয়ে মোলিনা বেশ সন্তুষ্ট। এবার আহালকে হারিয়ে মোলিনার ব্রিগেড শুরুটা জয় দিয়ে করতে পারে কিনা সেটাই দেখার। অন্যদিকে মোহনবাগান সেভাবে তাদেরকে না দেখতে পেলেও, বিগত দুই মাস ধরে মোহনবাগানের সমস্ত ভিডিও দেখেই তৈরি হয়েছে তারা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







