রবিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামার আগে হঠাৎই স্টেডিয়াম নিয়ে অনিশ্চয়তার মধ্যে কেরালা ব্লাস্টার্স(Kerala Blasters)। গ্রেটার কোচিং ডেভলপমেন্ট অথোরিটির সঙ্গে স্টেডিয়ামের ভাড়া নিয়ে মত পার্থক্য। আর তার জেরেই ম্যাচের আগের দিন স্টেডিয়ামে তালা গ্রেটার কোচিং ডেভলপমেন্ট অথোরিটির। আর তাতেই এবার সূচী অনুযায়ী কেরালা ব্লাস্টার্সের(Kerala Blasters) ঘরের মাঠে ম্যাচ নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ওড়িশার একটি ম্যাচ পিছিয়ে গিয়েছিল। এবার কী তবে রবিবারের কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি এফসি ম্যাচও পিছিয়ে যেতে চলেছে। কারণ অথোরিটির সঙ্গে স্টেডিয়াম পাওয়া নিয়ে কথা হলেও, হঠাৎই দুই তরফের মধ্যে স্টেডিয়ামের ভাড়া নিয়ে একটা মতানৈক্য তৈরি হয়েছে। আর তারই ফলে ম্যাচের আগের দিন মিডিয়া রুম তালা দিয়ে দিয়েছিল গ্রেটার কোচিং ডেভলপমেন্ট অথোরিটি।
কেরালাকেও ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলন অনলাইনেই করতে হয়েছে। এমনকি কোচ এবং ফুটবলার মাঠে এলেও তাদের ফিরেই যেতে হয়েছে। আইএসএল শুরু হলেও। আবারও যেন সিঁদূরে মেঘ দেখতে শুরু করেছেন অনেকে।
এবারের আইএসএলের থেকেই স্টেডিয়াম সংস্থার সঙ্গে ফ্র্যাঞ্চাইজি গুলোর মধ্যে নানান সমস্যা দেখা দিয়েছিল। বিশেষ করে স্টেডিয়ামের ব্যয়ভার বহন এবং রেনোভেশনের খরচ নিয়ে। বেশ কয়েকদিন আগেই কেরালা ব্লাস্টার্সের এমনই একটি সমস্যার কথা সর্বসমক্ষে চলে এসেছিল।
এমনকি একটা সময় শোনা গিয়েছিল যে কেরালা নাকি কোচি থেকে বেড়িয়ে কোঝিকোরেও নিজেদের ম্যাচ নিয়ে যেতে পারে। যদিও শেষপর্যন্ত কোচিংয়েই ঘরে ম্যাচ খেলার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেখানেও প্রথম ম্যাচে নামার আগেই সমস্যা। আর তাতেই এবার প্রশ্ন উঠথে কেরালা ব্লাস্টার্স আদৌ এবার কোচি-তে ম্যাচ খেলবে তো।







