কবে থেকে মাঠে নামতে পারবেন কেভিন সিবিল্লে(Kevin Sibille)। শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে মার্চ নয়, এপ্রিল মাসেই তাঁকে নাকি ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে দেখে যেতে পারে। অর্থাৎ চলতি মাসের শেষে শহরে ফিরে এলেও, এখনই কেভিন সিবিল্লের(Kevin Sibille) লাল-হলুদ(Eastbengal) জার্সিতে ম্যাচে নামার কোনও সম্ভাবনাই নেই। সিবিল্লের পাওয়ার অপেক্ষাটা বাড়াটা যে ইস্টবেঙ্গলের চিন্তা বাড়াচ্ছে তা বলাই যায়।
প্রস্তুতিতেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন কেভিন। এরপর কয়েকদিন এখানে থাকার পরই স্পেনে ফিরে গিয়েছেন এই আর্জেন্তাইন ডিফেন্ডার। সেখানে তাঁর ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্ববধানেই চটের অবস্থা দেখে নিতে চাইছেন কেভিন। শোনাযাচ্ছে ফেব্রুয়ারির শেষেই শহরে ফিরছেন। কিন্তু তিনি কতটা সুস্থ, সেই সম্বন্ধে কোনও আশার বাণী পাওয়া যাচ্ছে না। শহরে ফেরার পর এখানে ইস্টবেঙ্গলের(Eastbengal) মেডিক্যাল দলের তত্ত্বাবধানে থাকবেন তিনি।
তাদের পরীক্ষা নীরিক্ষার পরই রিহ্যাব শুরু করার ছাড়পত্র পাবেন কেভিন সিবিল্লে। এরপরই মাঠে নামার সিদ্ধান্ত। অর্থাৎ এই মার্চ মাসেও কেভিন সিবিল্লেকে ছাড়াই মাঠে নামতে হবে ইস্টবেঙ্গলকে।







