আইপিএলের(IPL) মিনি নিলামের আগে একের পর এক বড় চমক দিয়েই চলেছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। সরকারী কোচের পর বোলিং কোচ হিসাবে এবার টিম সাউদিকে(Tim Southee) দলে নিল কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেটার হিসাবে তিন মরসুম কেকেআর-র(KKR) হয়ে খেলেছেন নিউ জিল্যান্ডের তারকা ক্রিকেটার টিম সাউদি(Tim Southee)। এবার সেই সাউদির কাঁধেই কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব।
আন্তর্জাতিক ক্রিকেটে নিউ জিল্যান্ডের(New Zealand) হয়ে বহু সাফল্য রয়েছে সাউদির(Tim Southee)। তাঁর হাত ধরেই বহু ম্যাচে জয়ের মুখ দেখেছে নিউ জিল্যান্ডও। সেই সাউদিকেই(Tim Southee) এবার দলের বোলিং আক্রমমণের দায়িত্ব দিল নাই টিম ম্যানেজমেন্ট। বেশ কয়েক মরসুম ধরে নাইটদের বোলিং নিয়ে ননান কথাবার্তা চলছে। সেই সমস্যা মেটাতেই এই কিউই কিংবদন্তীকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউ জিল্যান্ডের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলার পাশাপাশি এখনও পর্যন্ত তিনিই একমাত্র নিউ জিল্যান্ডের ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক। নিউ জিল্যান্ডের জার্সিতে টিম সাউদির(Tim Southee) ঝুলিতে রয়েছে ৭৭৬টি আন্তর্জাতিক উইকেট। সেইসঙ্গে দেশের জার্সিতে টেস্ট খেলেছেন ১০৭টি ম্যাচ। এছাড়া ওডিআই খেলেছেন ১৬১টি এবং নিউ জিল্যান্ডের টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১২১টি। সব ফর্ম্যাটেই যথেষ্ট সফল হয়েছেন টিম সাউদি। সেইসঙ্গে আইপিএলেও সাউদির ঝুলিতে রয়ছে বহু উইকেট।
কলকাতা নাইট রাইডার্সে এটাই তাঁর প্রথমবার নয়। এর ক্রিকেটার হিসাবে খেলেছেন ২০২১, ২০২২ এবং ২০২৩ সালে। সেই নাইট শিবিরেই এবার নতুন দায়িত্বে টিম সাউদি।
নাইট রাইডার্স শিবিরে ফের ফিরতে পেরে আপ্লুত টিম সাউদিও। তিনি জানিয়েছেন, “কেকেআর সবসময়ই আমার কাছে দ্বিতীয় ঘর। দীর্ঘদিন পর সেখানেই আবার নতুন ভূমিকায় ফিরতে পেরে আমি আপ্লুত। এই ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতি যেমন মুগ্ধকর, তেমনই তাদের সমর্থক থেকে ভালো ক্রিকেটাররা রয়েছেন। সেই দলেরই বোলারদের সঙ্গে কাজ করার জন্য এখন মুখিয়ে রয়েছি আমি। ২০২৬ সালে তাদের সাফল্য দিতে চাই”।
এবারের দল গোছানোর কাজটা এখন থেকেই শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষপর্যন্ত তাদের সাফল্য আসে কিনা সেটাই দেখার।







