গত মরসুমে খারাপ পারফরম্যান্সের পর থেকেই কেকেআরের(KKR) দল গঠন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন বিশেষজ্ঞ থেকে প্রাক্তনরা। বিশেষ করে ভেঙ্কটেশ আইয়ারের(Venkatesh Iyer) ২৩ কোটি দাম নিয়েও নানান সমালোচনায় পড়তে হয়েছিল তাদের। নতুন মরসুমের আগেই ২৩ কোটির ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে আন্দ্রে রাসেলের(Andre Russell) সঙ্গে ১২ বছরের সম্পর্কও ভাঙল কলকাতা নাইট রাইডার্স(KKR)। আর তাতেই বেশ হতবাক সকলে।
আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম। সেখানে যে বেশ কিছু ক্রিকেটারদের কেকেআর(KKR) টার্গেট করে রেখেছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভালো ক্রিকেটারকে দলে নিতে গেলে প্রয়োজন পর্যাপ্ত অর্থের। আর সেই কারণেই যে ভেঙ্কটেশ আইয়ারকে(Venkatesh Iyer) ছাড়ার সিদ্ধান্ত তারা নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষবার ভেঙ্কটেশকে ২৩ কোটি টাকা দিয়ে নেওয়ার পর, বেশ কিছু ক্রিকেটারটকে টার্গেট করার পরও কিনতে পারেনি তারা। কারণ একটাই তাদের পার্সে সই পরিমাণ অর্থ ছিল না।
সবদিক বিচার করেই এবার ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে সকলকে চমকে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আন্দ্রে রাসেলকে(Andre Russell)। দীর্ঘ ১২ বছর এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রয়েছেন তিনি। তবে রাসেলকে নতুন নিলাম থেকে নেওয়ার একটা সুযোগ রয়েছে নাইট রাইডার্সের(KKR) কাছে।
শনিবার রিটেন ক্রিকেটারদার তালিকা ঘোষণা করে দিয়েছে নাইট রাইডার্স। দলে রাখা হয়েছে অজিঙ্ক রাহানেকে। এই মরমুমে অধিনায়কের জন্য রোহিত এবং কেএল রাহুলের জন্য ঝাপালেও শেষপর্যন্ত তা হয়নি। সেই দিক বিচার করেই শেষপর্যন্ত রাহানেকে না ছাড়ার পথেই গিয়েছে তারা। নতুন মরসুমের জন্য কেকেআরের এখন ১৩টি স্লট ফাঁকা রয়েছে।
নাইট রাইডার্স রিটেন করল যাদের
অজিঙ্ক রাহানে, অঙ্গক্রিশ রঘুবংশী, অনুকূল রয়, হর্ষিত রানা, মনীশ পান্ডে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারাইন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী
আগামী ১৬ ডিসেম্বর আগামী মরসুমের জন্য মিনি নিলাম। সেখানেই কলকাতা নাইট রাইডার্স অংশ নেবে ৬৪কোট টাকা নিয়ে। আসন্ন মরসুমের আহে নাইট শিবির কেমন দল গঠন করে সেটাই দেখার।







