২৪ ঘন্টা আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মঙ্গলবার সস্ত্রীক বিরাট কোহলি গিয়েছিলেন বৃন্দাবন। সেখানে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজের সাথে দেখা করেন। নেন আশীর্বাদ। অথচ বিরাট কোহলি ও তঁার স্ত্রী অনুষ্কা শর্মা পাপারাজ্জিদের হাত থেকে রেহাই পেলেন না। বিমানবন্দরে থাকাকালীন তঁাদের ক্রমাগত প্রশ্নবাণে জর্জরিত করা হয়। একটা সময় দেখা যায় কোহলি প্রচন্ড বিরক্তবোধ করছেন। তবু কোহলি-অনুষ্কা রেহাই পেলেন না তঁাদের হাত থেকে।
এমনিতেই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছেন। ২৪ ঘন্টা আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি। তাই নিয়ে বিশ্ব ক্রিকেট মহল বিস্মিত। একের পর এক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মঙ্গলবার সস্ত্রীক সিদ্ধান্ত নিয়েছিলেন বৃন্দাবন যাবেন। সেখানে গিয়ে তঁারা দেখা করবেন আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজের সঙ্গে। কোহলি-অনুষ্কার সন্তের সঙ্গে দেখা করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তঁারা বরাহ ঘাটের কাছে অবস্থিত শ্রী রাধা কেলি কুঞ্জ আশ্রমে প্রায় ঘন্টা তিনেক ছিলেন। পরে তঁারা আশ্রমের সবকিছু ঘুরে দেখেন। এমন কী অনতিদূরে অবস্থিত প্রেমানন্দ জি মহারাজের গুরু গৌরঙ্গী শরণ মহারাজের আশ্রমও পরিদর্শন করেন।
তবে ভিডিওতে দেখা গিয়েছে, কীভাবে কোহলি-অনুষ্কাকে ঘিরে পাপারাজ্জিরা ক্রমাগত ঝামেলায় ফেলছেন। মুম্বই বিমানবন্দরে কোহলিরা যখন রয়েছেন তখন একজনকে হিন্দিতে বলতে শোনা যায়, “স্যার আপনি ভুল করেছেন। কেন আপনি অবসরের কথা ঘোষণা করলেন? আর ক্রিকেট দেখব না।” আর একজনকে পাশ থেকে বলতে শোনা গিয়েছে, “স্যার আমরা আর ক্রিকেট দেখব না ঠিক করে ফেলেছি। ক্রিকেট দেখতাম আপনার জন্য। ওয়ান ডে যখন খেলবেন তখন দেখব।” একজন আবার অনুরোধ করে বসেন, তঁার সঙ্গে সেলফি তুলতে। তখন সবিনয়ে প্রত্যাখ্যান করেন কোহলি। জানিয়ে দেন, তঁার সময় এই মুহূর্তে খুব কম। নাহলে তিনি অবশ্যই সেলফি তুলতেন। এমন কী ভবিষ্যতে যে তঁার সেলফি তোলার আশা পূরণ করবেন, তাও জানিয়ে দেন সদ্য অবসর নেওয়া ভারতীয় ক্রিকেট আইকন। “দেখবেন স্যার এবার কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হবে।” এমন কথাও একজনকে বলতে শোনা গিয়েছে। বিরাটকে দেখা যায়, যখন তিনি গাড়ির দরজা বন্ধ করছেন তখনও সেই সব প্রশ্নকারী ব্যক্তিদের উদ্দেশ্যে বৃদ্ধাঙ্গুষ্ঠ (থামসআপ) দেখাচ্ছেন। তবে পরে এই নিয়ে বিশেষ কিছু বলতে শোনা যায়নি কোহলিকে। এই প্রথম বৃন্দাবন গেলেন কোহলি তা নয়। এবার নিয়ে তঁার তৃতীয়বার সেখানে যাওয়া হয়ে গেল। চলতি বছরে ১০ জানুয়ারি তিনি গিয়েছিলেন সেখানে। আর একবার গিয়েছিলেন ২০২৩ সালের ৪ জানুয়ারি। আসলে যখন তিনি কোনও সঙ্কট মুহূর্তের সামনে পড়েন তখনই ছুটে যান বৃন্দাবন। এবারও তার ব্যতিক্রম ঘটল না।

পদপিষ্ট হওয়া ১১ সমর্থকের জন্য আজীবন আসন সংরক্ষন RCB-র
Shareগতবছরের সেই ভয়াবহ ঘটনার পর এই প্রথমবার আইপিএলের(IPL) ম্যাচ আয়োজন করতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু এই মাঠে ম্যাচে নামার






