ইডেনের(Eden Gardens) পর গুয়াহাটির পিচেও স্পিনের দাপট। দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে প্রথম দিনের শেষে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট পেলেন কুলদীপ যাদব(Kuldeep Yadav)। রিকলটন, স্টাবস এবং মুলডারদের মতো তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনি একাই। প্রথম দিনের শেষে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার রান ৬ উইকেটে ২৪৭। ক্রিজে রয়েছেন মুথুস্বামী এবং কাইল ভারাইনে(Kyle verreynne)।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। প্রথম সেশনটা ঠিকঠাক চললেও, এরপর থেকেই গুয়াহাটির পিচেও ছিল হল্কা টার্ন। সেখানেই প্রোটিয়াদের সেরা তিন ক্রিকেটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছেন কুলদীপ(Kuldeep Yadav)। তবেব শুরুর দিকে কিন্তু ভারতী বোলারদের বিরুদ্ধে বরং দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা বেশ চাপ বাড়িয়েই দিয়েছিল। মার্করাম(Aiden Markram) এবং রিকলটনের পার্টনারশিপ বড় রানের দিকেই এগোচ্ছিল।
সেখানেই অবশ্য প্রথম ভাঙনটা ধরান জসপ্রীত বুমরাহ। ৩৮ রানে মার্করামকে সাজঘরে ফেরান তিনি। এরপরই আসরে কুলদীপ যাদব(Kuldeep Yadav)। কিছুক্ষণের মধ্যেই রিকলটনকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন এই চায়নাম্যান স্পিনার। ৮২ রানের মধ্যই দুই উইকেট চলে গেলেও, বাভুমা কিন্তু স্টবসকে নিয়ে ফের একটা ভালো পার্টনারশিপ তৈরি করার পথে এগোতে শুরু করেছিলেন।
তবে এই ইনিংসে আর বাভুমা অর্ধশতরান করতে পারেননি। তাঁকে ফেরান জাদেজা(Ravindra Jadeja)। কিছুক্ষণের মধ্যেই স্টাবসকে তুলে নেন ফের কুলদীপ যাদব(Kuldeep Yadav)। এরপর থেকেই ভারতও চাপ বাড়াতে শুরু করে।
দক্ষিণ আফ্রিকার লোয়ার মিডল অর্ডারের অন্যতম প্রধান ভরসা মুলডারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন কুলদীপ যাদবই। প্রথম দিন একাই তিন উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদব।
দক্ষিণ আফ্রিকার প্রথম দিনের শেষে রান ৬ উইকেটে ২৪৭। দ্বিতীয় দিন ভারতীয় দল প্রোটিয়াদের ৩০০ রানের গন্ডী টপকানো থেকে আটকাতে পারে কিনা সেটাই দেখার।







