এশিয়া কাপে(Asia Cup) শুরুটা বেশ ভালো ভাবেই করল ভারত(India Cricket Team)। প্রথম ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহীকে ৯ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। তবে ম্যাচের নায়ক কুলদীপ যাদব(Kuldeep Yadav)। দীর্ঘদিন পর এই এশিয়া কাপের মঞ্চেই সুযোগ পেয়েছিলেন তিনি। ধারেভারে পিছিয়ে থাকা আমিরশাহী হলেও, একাই তাদের সেরা চার উইকেট তুলে নিয়ে জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন কুলদীপ(Kuldeep Yadav)। মাত্র ৫৭ রানেই শেষ হয়ে গিয়েছিল এদিন সংযুক্ত আরব আমিরশাহী।
পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে এই ম্যাচটাই ছিল ভারতের কাছে প্রস্তুতি পর্ব। দীর্ঘ জল্পনা কাটিয়ে এই ম্যাচেই ভারতের প্রথম একাদশে ফিরেছিলেন সঞ্জু স্যামসন। যদিও তাঁকে আর ব্যাট হাতে নামতে হয়নি। টস জিতে এদিন ভারত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী।
বল হাতে প্রথম উইকেটটা জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) তুললেও, এরপর একাই কার্যত প্রতিপক্ষকে ধসিয়ে দেন কুলদীপ যাদব(Kuldeep Yadav)। আর তাতেই শেষ আরব আমিরশাহীর বড় রানের ইনিংসের সমস্ত আশা। ১০০ রানের গন্ডীও টপকাতে পারেনি তারা। ৫৭ রানে শেষ হয়ে আরব। চার উইকেট কুলদীপের। শিবম দুবের উইকেট ৩ টি।
ব্যাট হাতে এরপর নামা থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন শুভমন গিল এবং অভিষেক শর্মা। আধ ঘন্টার মধ্যেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।







