বিশ্বকাপ ফাইনালে ফেভারিটের তকমা ভারতকে দিলেও, নিউ জিল্যান্ডও যে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা বলতে দ্বিধা নেই প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতণ শুক্লার(Laxmiratan Shukla)। তাঁর বিশ্বকাপের ফাইনালে লড়াইটা নাকি হতে চলেছে ভারতে ব্যাটিং বনাম নিউ জিল্যান্ডের(INDvNZ) বোলিং পারফরম্যান্সের বিরুদ্ধে। যদিও ফাইনালে ভারতকে নিয়েই আত্মবিশ্বাসী লক্ষ্মীরতন শুক্লা(Laxmiratan Shukla)।
লক্ষ্মীরতন শুক্লা জানান, “আমার কাছে অবশ্যই ভারত ফেভারিট। তবে ফাইনালের এই লড়াইটা আমার কাছে হতে চলেছে ভারতের ব্যাটিং লাইনআপ বনাম নিউ জিল্যান্ডের বোলিং লাইনআপের বিরুদ্ধে। চলতি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বোলাররা খুব ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছেন”।
এবারের বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসন(Sanju Samson)। ভারতকে ফাইনালে পৌঁছনোর অন্যতম প্রধান কারিগড় যে এই সঞ্জু স্যামসন তা মানতে কোনওরকম দ্বিধা নেই বাংলা ক্রিকেট দলের কোচের। সঞ্জু স্যামসনকে দীর্ঘদিন ধরেই চেনেন তিনি। সঞ্জুর(Sanju Samson) মধ্যে যে কতটা প্রতিভা রয়েছে সেটাই এবার প্রকাশ পাচ্ছে।
লক্ষ্মীরতন শুক্লা জানান, “সঞ্জু স্যামসনকে আজ থেকে নয় আমি ওঁকে দীর্ঘদিন ধরেই চিনি। মাত্র ১৭ বছর বয়সে প্রথমবার কেকেআর শিবিরে এসেছিলেন। সেই সময় থেকেই তিনি কতটা ভালো একজন প্রতিভা তা আমি বুঝতেই পেরেছিলাম। এই বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে। ফাইনালেও আশা করি তেমনই কিছু একটা করে দেখাবেন। তাঁকে ঘিরে প্রত্যাশা বাড়লেও সঞ্জু যে চাপে পড়বেন না তাও বলতেই পারি”।
এই মুহূর্তে ভারতের স্পিন আক্রমণ নিয়ে সকলে বেশ চিন্তিত। যদিও লক্ষ্মীরতন শুক্লার কিন্তু সম্পূর্ণ ভিন্ন মত। তাঁর মতে আইসিসি যেভাবে পিচ তৈরি করছে তাতে সব স্পিনারই সেভাবে সুবিধা তুলতে পারছে না। সেই কারণেই বরুণও ব্যর্থ হচ্ছেন। তবে ফাইনালে ভারতের থেকে একটা পারফেক্ট টিম গেমই প্রত্যাশা করছেন লক্ষ্মীরতন শুক্লা।







