রবিবার এল ক্লাসিকো। বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের খেলা। সেই ম্যাচে রিয়াল যদি হেরে যায় তাহলে লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে যাবে বার্সেলোনা। উল্টো হলে সুবিধেজনক জায়গায় চলে যাবে রিয়াল ঠিকই। তাই বলে চ্যাম্পিয়ন হবেই এমন কথা বলা যাবে না। যেহেতু পয়েন্টের নিরিখে এগিয়ে থাকবে বার্সেলোনা। তার আগে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক জানিয়ে দিলেন, রবিবার তঁার দলে চোট পেয়ে বসে যাওয়া রবার্ট লিয়নডস্কি ও আলেজান্দ্রো বালদে ফিরছেন। এই দু-জন যে শুরু থেকে নামবেন তার কোনও মানে নেই। আশাকরা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী দুজনকে ব্যবহার করবেন বার্সা কোচ।
স্পেনের দুটি দলের কাছে হারাবার কিছু নেই। চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল আগেই ছিটকে গিয়েছিল। ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনাও। লা-লিগা পেতে গেলে রিয়ালকে হারানো খুব জরুরী বার্সার। তাই তিনি পুরো দল নিয়ে নামতে চান। ফ্লিককে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রথম একাদশে চোট থেকে মুক্ত হয়ে ফেরা দুই ফুটবলারকে রাখবেন কিনা। তার জবাবে বার্সা কোচ বলেন, শুরু থেকে খেলিয়ে কোনও ঝঁুকি নেবেন না। “শুরুতে তাদের খেলানোর ঝঁুকি নেব না। দুজনের উপর শুরু থেকে নির্ভর করা ঠিক হবে না। জেরার্ড মার্টিন বা বাকিরা খারাপ খেলছে না। মানছি, চোট-আঘাতের পর দলের পরিস্থিতি একটু হলেও বদল হয়েছে। তবে আমরা বেশ কয়েকজনকে রবিবারের ম্যাচে ফিরে পাব। তাদেরকে দ্বিতীয়ার্ধে ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা চালাব।” বলেন ফ্লিক। ইন্টার মিলানের কাছে হারার পর দলের মনোবল অটুট আছে কিনা জানতে চাইলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগের মতোই ছেলেরা আত্মবিশ্বাসী। তঁারা রিয়ালকে হারিয়ে লা লিগা ঘরে তুলতে বদ্ধপরিকর। “অনেকে হয়তো বলবেন মিলানে হারার পর ঘুরে দঁাড়ানো সহজ নয়। আমি বলছি, সব আগের মতোই আছে। খুব ভালো করছে ছেলেরা। সামনের দুটো সপ্তাহ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। চারটে খেলা বাকি আছে। এই নিয়ে ছেলেদের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকে বুঝতে পারছে তাদের কী করণীয়। এখন এল ক্লাসিকো জেতা আমাদের কাছে খুব জরুরী। আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে। ফুটবলারদের প্রতি আমার সম্পূর্ন আস্থা আছে।” ফ্লিক জানিয়ে দিলেন, রবিবার জেতার জন্য বার্সা বদ্ধপরিকর। “”







