ইস্টবেঙ্গলের পর মোহনবাগানও(MBSG)। সেই ডেম্পোর কাছেই আটকে গেল। দিমিত্রি(Dimitri Petratos), কামিন্স(Jason Cummings), রবসনদের(Robson Robinho) শুরু থেকেও নামালেও, ব্যর্থ মোলিনার(Jose Molina) ছক। গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। একের পর এক আক্রমণে সুযোগ তারা তৈরি করল ঠিকই, কখনও প্রতিপক্ষের গোলরক্ষক তো কখনও আবার নিজেরাই লক্ষ্য ভ্রষ্ট হলেন মোহনবাগান(MBSG) তারকারা। আর তাতেই পয়েন্ট নষ্ট। ডার্বিতেই নির্ধারিত হবে পরের রাউন্ডে দুই প্রধানের মধ্যে কোন দল যাবে। এদিন ছক বদলেছিলেন ঠিকই, কিন্তু ধারেভাবে অনেক যোজন পিছিয়ে থাকা ডেম্পোর রক্ষণাত্মক ছকের কাছে থামতেই হল মোলিনার(Jose Molina) দলকে।
সকলকে চমকে দিয়ে এদিন শুরু থেকেই রবসন(Robson Robinho), পেত্রাতোস(Dimitri Petratos) এবং কামিন্সকে মাঠে পাঠিয়ে দিয়েছিলেন হোসে মোলিনা(Jose Molina)। সেইসঙ্গে রক্ষণেও বিদেশি হিসাবে রেখেছলেন শুধুমাত্র টম অলড্রেডকে। খানিকটা আক্রমণাত্মক ছকই সাজিয়েছিলেন সবুজ-মেরুন(MBSG) কোচ মোলিনা(Jose Molina)। কিন্তু কোনও লাভ হল না। সেইসঙ্গে পেত্রাতস, কামিন্স, সাহালদের একের পর এক সুযোগ নষ্ট। সব মিলিয়ে খানিকটা ছন্নছাড়া ফুটবলই যেন খেলল মোহনবাগান ব্রিগেড। ম্যাচের ২২ মিনিটে পেত্রাতোসের প্রথম আক্রমণ, কিন্তু ব্যর্থ। কিছক্ষণের মধ্যেই কামিন্সও আটকে যান রক্ষণের কাছেই। ম্যাচের বয়স যখন ৩৬ আশিস রাইয়ের কাছে সবচেয়ে ভালো সুযোগ, কিন্তু তাঁর হেড সরাসরি চলে যায় গোলরক্ষক সিবির হাতে।
রবসন, কামিন্স জুটি চেষ্টা করলেও প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি। বিরতির পর ফের ছক বদল হোসে মোলিনার(Jose Molina)। কিন্তু সুযোগ নষ্টের খেলার ছবিটা বদলায়নি। ৫৬ মিনিটের মাথায় রবসনের দুরন্ত ড্রিবল করে বক্সে ঢুকে শট, কিন্তু ডেম্পোর গোলরক্ষর বাঁচিয়ে দেন। পেত্রাতোসের বাড়ানো বল থেকে ম্যাকলরেনের শট। কিন্তু তাও বাইরেই যায়। আক্রমণের ঝাঁঝ বাড়াতে ম্যাকলরেনের পাশাপাশি ততক্ষণে আপুইয়া, মনবীরদেরও মাঠে পাঠাতে খুব একটা দেরী করেননি হোসে মোলিনা। কিন্তু ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি।
ম্যাচের একেবারে শেষ লগ্নে মনবীর সিং সহজ সুযোগও পেয়ে গিয়েছিলেন। আশিস রাইয়ের বাড়ানো বল থেকে তাঁর হেড, কিন্তু এবারও তা গোলরক্ষের দক্ষতায় ব্যর্থ হয়। ম্যাচের ৯৩ মিনিটে মনবীরের হেড, কিন্তু এবার গোলের বাইরে। এই সুযোগ রাজে লাগাতে পারলে শেষ মুহূর্তে মোলিনার মুখে হাসি ফুটতেই পারত। ম্যাচ ড্র করে মোহনবাগান যে একটু হলেও চাপ বাড়িয়ে ফেলল তা বলার অপেক্ষা রাখে না। ডার্বিতেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।







