আইএসএলে(ISL) নেমেই লাল-হলুদ সমর্থকদের মন জিতে নিয়েছেন ইউসেফ এজ্জেজারি(Yussef Ezzejjari)। পরপর দুই ম্যাচেই জোড়া গোল। মিগুয়েল(Miguel)-ইউসেফের(Yussef Ezzejjari) পার্টনারশিপ নিয়ে এখন থেকেই মজেছে সকলে। এই স্প্যানিশ স্ট্রাইকারের ফ্যান এখন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনও। তিনি তো বলেই দিলেন, এতদিনের খোঁজের পর সঠিক স্ট্রাইকার পেয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। ইউসেফের(Yussef Ezzejjari) গতি থেকে গোলের খিদে নিয়ে আপ্লুত মেহতাব হোসেন।
এখনও পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল(Eastbengal)। দুই ম্যাচেই জোড়া গোল লাল-হলুদের এই স্প্যানিশ স্ট্রাইকারের। তাঁকে ঘিরে যে ক্রমশই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। প্রাক্তন লাল-হলুদ তারকা মেহতাবও যে ইউসেফ এজ্জেজারিকে নিয়ে আশায় বুক বাঁধছে তা বেশ স্পষ্ট।
মেহতাব হোসেন বলেন, “দুরন্ত গোল করেছেন। শুধুমাত্র সেটাও নয়, পেনাল্টিটাও দেখ। কেমনভাবে ঠান্ডা মাথায় একদিকে গোলকিপার ফেলে গোলটা দিলেন। কতটা আত্মবিশ্বাসী ছিলেন সেই সময় ইউসেফ। এমন স্ট্রাইকার যদি দলে থাকে যে বুঝতে পারে কোথায় কখন বলটা আসতে পারে। অর্থাৎ গোলের গন্ধটা পায়, এমনটা একটা স্ট্রাইকার দীর্ঘদিন পর ইস্টবেঙ্গলে এসেছেন”।
একিসঙ্গে মিগুয়েলের সঙ্গে ইউসেফের বোঝাপড়া নিয়েও বেশ উচ্ছ্বসিত লাল-হলুদের প্রাক্তন মিডফিল্ডার জেনারেল। যেভাবে পরপর দুটো ম্যাচেই মিগুয়েল এবং ইউসেফ প্রতিপক্ষের রক্ষণ ভেঙেছে তা দেখে খুশি মেহতাব। তাঁর মতে এই ইস্টবেঙ্গল দল তো অবশ্যই এবারের চ্যাম্পিয়ন হওয়ার দাবীদার একইসঙ্গে এই আগামী তিন বছর এই দল ধরে রাখলে ইস্টবেঙ্গল সাফল্যের শিখরে পৌঁছবে বলেও মনে করছেন






