কেরালা ফুটবল প্রেমীদের কাছে নিঃসন্দেহে দুঃসংবাদ। ঠিক ছিল কেরল ফুটবল প্রেমীরা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের খেলা স্বচক্ষে দেখবেন। তারচেয়ে বড় কথা, লিওনেল মেসি থাকবেন সেই দলে। সেই মর্মে কথাবার্তা এগিয়ে গিয়েছিল। এমন কী কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান নিজে আর্জেন্টিনায় গিয়ে কথা বলে এসেছিলেন। তারপর তিনি কেরলে ফিরে মেসির আসার খবর সাংবাদিকদের জানান। অথচ সেই মেসি এন্ড কোং কেরলে আসছেন না। কেরল ফুটবল প্রেমীরা মেসির না আসার খবরে সম্পূর্ন ভেঙে পড়েছেন। অথচ সামনের বছর কেরলে বিধানসভা ভোট। এমন পরিস্থিতিতে মেসির না আসা মানে নির্বাচনে বিশাল প্রভাব পড়তে বাধ্য।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যে পুরোপুরি না করে দেওয়া হয়েছে তা নয়। সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ২০২৬ সালের একটা ক্রীড়াসূচী ঘোষণা করেছে। সেই ঘোষিত সূচীতে দেখা যাচ্ছে চীন, কাতার, আফ্রিকায় ম্যাচ খেলার যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। শুধু সূচীতে নেই কেরলে খেলতে আসার কোনও পরিকল্পনা। অথচ গত নভেম্বর মাসে আর্জেন্টিনায় গিয়ে সেখানে কথা বলে এসেছিলেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান। মেসিদের দেশের ফুটবল কর্তাদের সঙ্গে কথা বলে ফেরার পর তিনি প্রকাশ্যে তা ঘোষণা করেন। তখন সকলে নিশ্চিত ছিলেন মেসিকে ফের ভারতে খেলতে দেখা যাবে। কিন্তু সব ভাবনায় আপাতত জল ঢেলে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। যেহেতু ২০২৬ সালের সূচীতে নেই তাই ধরে নেওয়া যায় এই ম্যাচ হচ্ছে না।
২০১১ সালে ভারতে প্রথম আসেন মেসি। আর্জেন্টিনা-ভেনিজুয়েলার মধ্যে একটা প্রীতি ম্যাচ হয়েছিল সল্টলেক স্টেডিয়ামে। সেই ম্যাচকে ঘিরে কলকাতা উত্তাল হয়ে ওঠে। শুধু কলকাতা নয়, সারা ভারত থেকে অনেকে আসেন কলকাতায় স্রেফ মেসির ম্যাচ দেখবেন বলে। সেই ম্যাচ দারুন উদ্বুদ্ধ করেছিল কেরলবাসীকে। আসলে বাংলার মতোই ফুটবল প্রেমী রাজ্য হল কেরল। বর্তমান রাজ্যের সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবিও ছিলেন মেসিকে কেরলে নিয়ে আসার ব্যাপারে দারুন আগ্রহী। তিনি মনে প্রাণে চাইছিলেন মেসি যেন কেরলে আসেন। কেরলের মালাপ্পুরম ও কোঝিকোড়, এই দুটি জেলা হল আর্জেন্টিনার সমর্থকে ঠাসা। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জেতার পর সেই সমর্থকের সংখ্যা বহুগুণ বেড়ে যায়। কেরলের ক্রীড়ামন্ত্রীর বাড়ি হল আবার মালাপ্পুরমে। তাই তিনি প্রিয় মানুষটিকে নিয়ে আসার জন্য কোনও ত্রুটি রাখেননি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে কথা বলার পর তিনি জানিয়ে ছিলেন, ২০২৬ সালের শেষদিকে মেসিদের ম্যাচ হবে কেরলে। এমন ঘোষণা করার পিছনে একটা কারণও ছিল। ২০২৬ সালের এপ্রিল-মে মাস নাগাদ রাজ্য বিধানসভার নির্বাচন। আগামী বছর ফুটবল বিশ্বকাপ হবে। তাই কেরল বাসীরা এখন থেকেই মেসির খেলা দেখার জন্য স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিলেন। পরিস্থিতি এখন যা দঁাড়াল তাতে মেসির ভারতে আসার সম্ভাবনা নেই বললে চলে। এখন দেখতে হবে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন পুনরায় বিষয়টা বিবেচনা করে দেখে কিনা। যদি পরে পরিবর্তিত সূচীতে মেসি-সহ আর্জেন্টিনা দল ভারতে আসে তাহলে ভাল কথা। নাহলে ব্যর্থ মনোরথে থাকা ছাড়া উপায় থাকবে না কেরলবাসীর।

প্রেম দিবসে মোহনবাগান সমর্থকদের বিশেষ উপহার দিতে চান দিমিত্রি
Share১৪ ফেব্রুয়ারি প্রেম দিবস। সেই দিনই আবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের প্রথম লড়াইয়ে নামছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। সেই ম্যাচে নামার জন্য






