এলেন, দেখলেন, জয় করলেন-এই চোখে লিওনেল মেসিকে ফুটবল দুনিয়া চেনে। সত্যিই তো তিনি খেলা মানেই প্রতিপক্ষ চাপে থাকবেই। ইন্টার মায়ামি বলে শুধু নয়, যখন যেখানে গিয়েছেন, সেখানেই মেসিকে নিয়ে প্রতিপক্ষ শিবির ভাবতে বসেছে। সেই মেসির দল ইন্টার মায়ামি কিনা বিপর্যস্ত হল প্রতিপক্ষ দল মিনোসোটা ইউনাইটেডের কাছে। হারল ৪-১ ব্যবধানে। যা এককথায় অবর্ণনীয়। অথচ মেসি মায়ামির হয়ে গোল করেছেন। শট নিয়েছেন পঁাচটা। গোলের সুযোগ তৈরি করেছেন চারবার। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। তবু কিনা পারলেন না মায়ামিকে জেতাতে। বরং মায়ামিতে যোগ দেওয়ার পর এই প্রথম এমন বড় ব্যবধানে মাঠে দঁাড়িয়ে হারতে দেখলেন আর্জেন্টাইন তারকা।
খেলা যদিও হয়েছে মিনোসোটার মাঠে। তাতে কী! আসলে চোটের কারণে ছিলেন না লুইস সুয়ারেজ। তাই আক্রমণভাগে সেভাবে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারেননি মেসিরা। তাছাড়া নিজেদের রক্ষণকে এতটাই নড়বড়ে দেখিয়েছে যে, একটা সময় মায়ামি সমর্থকদের মনে কঁাপুনি ধরে গিয়েছিল। ম্যাচের প্রথমার্ধে দুটি গোল করে মিনোসোটাকে এগিয়ে দেন যথাক্রমে হোলাগোয়ানে ও মারকানিস। কিন্তু বিরতির পর ঘুরে দঁাড়ানোর চেষ্টা চালাতে শুরু করেন মেসিরা। ৪৮ মিনিটে গোলও পেয়ে যায় মায়ামি। জর্দি আলবার পাশ থেকে গোল করে যান মেসি। পেশাদার জীবনে এই নিয়ে মেসি করে ফেললেন ৮৬০ গোল। যখন সবে খেলায় নিজেদের ফিরিয়ে আনার চেষ্টা করছেন মেসি এন্ড কোং, সেই সময় ফের ছন্দপতন। ৬৮ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে ঢুকিয়ে দেন। মিনোসোটা তখন এগিয়ে যায় ৩-১ গোলে। এই গোল খাওয়ার সম্বিত ফিরে পেতে না পেতে ফের গোল করে ব্যবধান বাড়িয়ে ফেলে মিনোসোটা। ৭০তম মিনিটে দলের হয়ে তথা ম্যাচের শেষ গোলটি করে যান রবিন লোড। ২০২৩ সালে জুলাইয়ের পর এই প্রথম ৩ গোলের ব্যবধানে হেরে বসল মায়ামি।
সব প্রতিযোগিতা মিলিয়ে গত পঁাচটা ম্যাচের মধ্যে চারটেতে হেরে বসলেন মেসিরা। কোচ জাভিয়ের মাসচেরানোর কাছে এখন মাথাব্যথার কারণ হয়ে দঁাড়াল তঁার রক্ষণভাগ। এমন নড়বড়ে রক্ষণ নিয়ে যে বারবার হেঁাচট খেতে হবে তা পরিষ্কার বুঝে গিয়েছেন মাসচেরানো। গত চারটে ম্যাচ শুধু হেরে যায়নি তা নয়, গোল খাওয়ার সংখ্যাটা শুনলে চমকে না উঠে পারা যাচ্ছে না। মোট ১৪টা গোল খেয়ে বসেছে ইন্টার মায়ামি। আসলে মায়ামির টিম ম্যানেজমেন্ট বোধহয় অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স ভাবতে গিয়ে সেভাবে ভিত শক্ত করার কথা ভাবেননি। মেসি, জর্ডি আলবা, লুইস সুয়ারেজদের নিয়ে আক্রমণ ভাগ সাজিয়েছেন। এখন তার ফলভোগ করতে হচ্ছে। হয়তো মরশুমের বাকি সময়টাও এভাবে বারবার ধাক্কা খেতে হবে মাসচেরানো বাহিনিকে। এই হারার ফলে এমএলএস বা মেজর লিগ সকারে মায়ামি নেমে গিয়েছে লিগ টেবিলের চার নম্বরে। ইস্টার্ন কনফারেন্সে মায়ামি এই মুহূর্তে ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে রয়েছে চারে। উল্টোদিকে একই সংখ্যক ম্যাচ খেলে ওয়েস্টার্ন কনফারেন্সে বিজয়ী মিনোসোটা ২২ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে।

একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরুদ্ধে বিরাট জয় ভারতের
Shareব্যাট, বল হাতে দুরন্ত হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে অকুণ জেটলি স্টেডিয়ামে একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরদ্ধে বিরাট জয় তুলে নিল ভারত।






