দক্ষিণ আফ্রিকার কাছে হার। আগামী ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে ভারতীয় দল(INDvZIM)। তার আগে তিলক বর্মার(Tilak Varma) উদ্দেশ্যে বিশেষ পরামর্শ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফের(Mohammed Kaif)। তিন নম্বর পজিশনে খেলতে নামছেন তিলক বর্মা। সেখানে বিরাট কোহলি যেমনভাবে খেলতেন, সেটাই তিলক বর্মাকে অনুকরণ করার বার্তা দিচ্ছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। সম্প্রতি বিশ্বকাপের মঞ্চে একেবারেই ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না তিলক বর্মা(Tilak Varma)।
এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তিলক বর্মার(Tilak Varma) পারফরম্যান্স, সেই সময়ই তিনি ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন। আর তারপর থেকেই শুরু হয়েছিল তিলক বর্মাকে নিয়ে জোর জল্পনা। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরাও সরব হয়েছিলেন তিলক বর্মার বিরুদ্ধে।
এবার মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তিনি জানিয়েছেন, আমার মনে হয় এটা ম্যানেজমেন্টের কাজ যে ক্রিকেটারকে তাঁর ভূমিকাটা পালন করতে বলার। এই মুহূর্তে বিরাট কোহলির ভূমিকাটাই পালন করতে হবে তিলক বর্মাকে। কিন্তু তিনি সেটা না করে বারবারই বড় শট খেলার জন্য এগিয়ে চলেছেন। অন্যরা কী বলছে সেটা শুনলে কখনই নিজের খেলা সম্ভব নয়।
এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বড় রানের ইনিংস খেলতে পারেননি তিলক বর্মা। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ক্রিজে তিনি ছিলেন কিছুক্ষণেরই অতিথি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।






