রঞ্জি ট্রফিতে(Ranji Trophy) বাংলার হয়ে মাঠে নামার পর থেকেই নির্বাচকদের জবাব দিচ্ছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সামি(Mohammed Shami)। সেমিফাইনালেও দুরন্ত ছন্দে বাংলার মহম্মদ সামি। কার্যত জম্মু ও কাশ্মীরকে বাংলার বিরুদ্ধে ৩০২ রানে থামতে বাধ্য করেন সামি। জম্মু ও কাশ্মীরের ৮ উইকেট একাই তুলে নিয়েছিলেন সামি(Mohammed Shami)। এরপরই প্রশ্ন উঠছে, এখনও কী ভারতীয় দলে সুযোগ পাবেন না সামি!
দ্বিতীয় দিনই দুই উইকেট তুলে নিয়েছিলেন। তৃতীয় দিনের প্রথম সেশনে আরও ভয়ঙ্কর ছিলেন তিনি। টপ অর্ডার থেকে মিডল অর্ডারের তাবড় তাবড় ব্যাটারদের সাজঘরের রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন বাংলার পেস ব্যাটারিই। শুধু তাই নয় একসময় জম্মু ও কাশ্মীরের বড় পার্টনারশিপের রাস্তায় যেতে চলা আব্দুল সামাদ ও পরশ ডোগরার পার্টনারশিপটাও ভেঙেছিলেন এই সামিই।
প্রথম ইনিংসে রান দিয়েছেন মাত্র ৯০। আর সামির ঝুলিতে এসেছে ৮ রান। কাশ্মীরের অধিনাক পরশ ডোগরা থেকে আব্দুল সামাদ, খাজুরিয়া, ওয়াধওয়ানদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই সামিই। এবার তাঁর ভারতীয় দলে ফেরার অপেক্ষা। সেটাই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।







