মহম্মদ সামি(Mohammed Shami), শাহবাজ আহমেদ(Shahabaz Ahamed) দ্বিতীয় ইনিংসেও দুরন্ত পারফরম্যান্স দেখালেও ম্যাচ জিততে পারল না বাংলা। আসলে সময় শেষ। অসমের সঙ্গে ড্র করে তিন পয়েন্ট নিয়েই ফিরল বঙ্গ(Bengal) ব্রিগেড। কিন্তু আরও একবার নজর কাড়লেন মহম্মদ সামি(Mohammed Shami)। এই ম্যাচেও দুই ইনিংস মিলিয়ে তুলে নিলেন ছয় উইকেট। যেভাবে বাংলা(Bengal) এই ম্যাচে শুরুটা করেছিল, অনেকেই বোনাস পয়েন্টের স্বপ্ন দেখতে শুরু করেছিল।
ম্যাচের চতুর্থ দিন অসমকে অল আউট করতে পারলেই সেই স্বপ্নও পূরণ হয়ে যেত। কিন্তু হল না। ফলোঅন খেয়েও শেষপর্যন্ত কোনওরকমে ম্যাচ ড্র করে দিল অসম(Assam)। তবে এই ইনিংসে দুরন্ত ফর্মে ছিলেন শাহবাজ আহমেদ। তবে সময়ের অভাবে শেষপর্যন্ত ড্র করেই থামতে হল বঙ্গ ব্রিগেডকে। এখনও পর্যন্ত রঞ্জি ট্রফিতে(Ranji Trophy) অপরাজিত তকমা ধরে রেখেই এগিয়ে চলেছে বাংলা(Bengal)।
বাংলার রানের পাহাড় প্রথম ইনিংসেই টপকাতে পারেনি অসম। ফলোঅন দিয়েছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ(Abhimanyu Easwaran)। প্রথম ইনিংসে দুরন্ত পারফরম্যান্স সামির। তিনি একাই তুলে নিয়েছিলেন চার উইকেট। দ্বিতীয় ইনিংসেও বাংলার ভরসা ছিলেন তিনিই।
কারণ অসমের বিরুদ্ধে যদি ইনিংসে জিততে পারত তবে বোনাস পয়েন্ট পেতে পারত বঙ্গ ব্রিগেড। সেই লক্ষ্যে শেষদিন লক্ষ্য ছিল দশ উইকেট। বাংলার বোলাররা সেভাবে আগ্রাসন দেখালেও শেষরক্ষা করতে পারেনি। শাহবাজের(Shahabaz Ahamed) একাই তুলে নেওয়া চার উইকেট। সামিও(Mohammed Shami) তুলে নিয়েছিলেন ২ উইকেট। কিন্তু দেনিশ, সুমিত এবং শিবরামদের অর্ধশতরানের ইনিংস গুলোই খানিকটা হিসাব বদলে দিয়েছিল। আর সেটাই বাংলার হাত থেকে ছয় পয়েন্টটা কেড়ে নিল। ম্যাচ ড্র করে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল বাংলা।







