দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও কার্যত হারের মুখে ভারতীয় দল। সেখানেই আবার চোটের ধাক্কা। এবার কাঁধে চোট পেলেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজ(Mohammed Siraj)। আর তাতেই ভারতীয় শিবিরে দেখা দিয়েছে এক নতুন জল্পনা। কয়েকদিন পরই ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া(Team India)। সেখানে ভারতীয় দলের হয়ে তিনি নামতে পারবেন কিনা সেটাই এখন প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে।
দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে চলতি সিরিজে খুব একটা বোলিং করতে পারেননি সিরাজ। এবার সেইসঙ্গে তাঁর কাঁধের চোট। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় ৭৮ নম্বর ওভারের মাথায় এই ঘটনা ঘটেছে। ট্রিস্টান স্টাবসের ক্যাচ ধরার সময়ই বেকায়দায় পড়ে গিয়েছিলেন তিনি। সেই সময় কাঁধে বড়সড় চোট পান ভারতীয় দলের এই তারকা পেসার মহম্মদ সিরাজ(Mohammed Siraj)।
কিছুক্ষণের মধ্যেই মাঠে আসে দলের ফিজিও। সেখানে তাঁর চিকিৎসার চেষ্টা করা হলেও খেলার মতো পরিস্থিতিতে আর ছিলেন মহম্মদ সিরাজ। এরপরই তাঁকে মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে হয়। সেটাই যে ভারতীয় দলের কাছে একটা বড়সড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। তাঁর পরিবর্তে অতিরিক্ত ফিল্ডার হিসাবে মাঠে নামেন দেবদূত পাড়িক্কল।







