মাঠের বাইরে সকলে যখন অভিষেক শর্মার(Abhishek Sharma) টি টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে সরব হয়েছেন, সেই ভারতীয় শিবির কিন্তু অভিষেক শর্মার(Abhishek Sharma) পাশেই দাঁড়াচ্ছেন। অন্তত মর্নি মর্কেল(Mornie Morkel) ম্যাচের আগে তেমনই বার্তা দিচ্ছেন। সকলে যখন তাঁকে বসিয়ে সঞ্জু স্যামসনকে(Sanju Samson) খেলানোর বার্তা দিচ্ছেন। সেই সময় মর্নি মর্কেল বলছেন অভিষেকের সঙ্গে ড্রেসিংরুমে এইসব নিয়ে কোনওরকণ আলোচনাই নাকি করা হয়নি। তাঁর ওপর এমন পরিস্থিতিতে ভরসা রাখারই বার্তা যেন দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
মর্নি মর্কেল জানান, অভিষেক শর্মা তিনটি ম্যাচে শূন্য রান করলেও, তা নিয়ে আমাদের ড্রেসিংরুমে আলাদা করে কোনও আলোচনাই হয়নি। তিনি একজন ভালো ক্রিকেটার। তাঁর পাশে সকলেই রয়েছেন। এই সময়টা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই আশাবাদী যে সে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে।
অভিষেক শর্মা শেষ ম্যাচেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে রানের খাতা খুলতে পারেননি। বিশ্বকাপের মঞ্চে ওপেনিংয়ে এমন ব্যর্থতা নিয়ে যে সমালোচনা হবে সেটাই তো স্বাভাবিক। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেই কথাবার্তা ড্রেসিংরুমের অন্দর পর্যন্ত পৌঁছতে দিচ্ছে না। বরং নেট সেশনে অভিষেকের দিকে বাড়তি গুরুত্ব দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচে নামবে ভারত। সেই ম্যাচ থেকেই অভিষেক শর্মা ঘুরে দাঁড়তে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।







