টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। এরপরই মুখে চওড়া হাসি গৌতম গম্ভীরের(Gautam Gambhir) মুখে। আর সেটা দেখেই আপ্লুত প্রাক্তন ভারতীয় দলের তারকা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। সেইসঙ্গে ভারতীয় দলকে দিলেন বিরাট সার্টিফিকেট। পরপর দুটো টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় দলের এক সময়ের ক্যাপ্টেন কুল। বিশেষ করে ভারতীয় দল নিয়ে উচ্ছ্বসিত।
সেমিফাইনাল থেকে ফাইনাল। ভারতীয় ক্রিকেটারদের মনোবল বাড়াতে স্টেডিয়ামে হাজির ছিলেন খোদ মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। ফাইনালে তো তাঁর এবং রোহিত শর্মার হাত দিয়েই এল টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটা। যখন সকলে স্টেডিয়ামে ভারতের ট্র্যাক রেকর্ড নিয়ে বেশ চিন্তায় ছিল। সেই সময় ধোনিকে বারবার দেখা গেল যে গ্যালারী থেকেই ভারতীয় দলকে যেন মনোবল দিচ্ছেন তিনি।
ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই মহেন্দ্র সিং ধোনি সোশ্যাল মিডিয়াতে লেখেন, আহমেদাবাদে তৈরি হল ইতিহাস। ভারতীয় দলের ক্রিকেটার, কোচ থেকে সাপোর্ট স্টাপ, সমস্ত সমর্থকদের অনেক অনেক শুভেচ্ছা। আর কোচ সাহেব আপনার মুখে হাসিটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। খুব ভালো খেলেছে সকলে। আর জসপ্রীত বুমরাহকে নিয়ে তো যাই লিখি না কেন সেটাই কম পড়বে।
ধোনির হাত ধরেই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর সেই তালিকায় রোহিত শর্মা এবং তারপর নতুন সংযোজন সূর্যকুমার যাদব। ভারতের জয় নিয়ে উচ্ছ্বসিত ধোনি।







