সবকিছু ঠিকঠাক চললে জামশেদপুর এফসির(Jamshedpur Fc) বিরুদ্ধেই লাল-হলুদ জার্সিতে মাঠে ফিরতে চলেছেন নাওরেম মহেশ(Naorem Mahesh)। তবে পুরো সময়ের জন্য নয়। শোনাযাচ্ছে ১০ থেকে ১৫ মিনিটের জন্য সেই ম্যাচে নামানো হতে পারে মহেশকে(Naorem Mahesh)। এই মুহূর্তে লাল-হলুদ শিবিরের সঙ্গে রিহ্যাব সারছেন ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলার। তবে চোট সারিয়ে মাঠে নামার মতো পরিস্থিতিতে চলে এসেছেন মহেশ।
তবে এখনই তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ অস্কার(Oscar Bruzon)। জামশেদপুরের বিরুদ্ধে ১০ থেকে ১৫ মিনিটের জন্য নামিয়ে দেখে নিতে চাইছেন। সবকিছু ঠিকঠাক হলে গোয়া ম্যাচ থেকেই ফের প্রথম একাদশে ফিরবেন মহেশ।
অন্যদিকে ক্রেসপো জামশেদপুরের বিরুদ্ধে খেলবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না অস্কার। যদিও ক্রেসপো সেই ম্যাচে খেলতে না পারলে অস্কারের অস্ত্র তৈরিই রয়েছে। জামশেদপুর এফসি ম্যাচ দিয়েই অভিষেক হতে চলেছে অ্যান্টন সোজবার্গের। সোমবার থেকে বিরতি কাটিয়ে প্রস্তুতি শুরু করল ইস্টবেঙ্গল। সেখানে বেশ খোশ মেজাজেই দেখা গেল অ্যান্টন সোজবার্গকে।
একইসঙ্গে জানা গেল অ্যান্টনকে কেন দিল্লির বিরুদ্ধে খেলানো যায়নি। অ্যান্টন চলে এলেও তারিখ পেড়িয়ে যাওয়ার পরই তাঁর আইএসএলের রেজিস্ট্রেশন করানো হয়। তারফলে সেই ম্যাচে স্কোয়াডে রাখলে প্রতিপক্ষ প্রতিবাদ করতে পারত। সেই ঝুঁকি এড়াতেই তাঁকে স্কোয়াডে না রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবেন এই ড্যানিশ তারকা।






