আরশাদ নাদিমের সঙ্গে যে তঁার সম্পর্ক কোনদিন নিবিড় ছিল না তা জানিয়ে দিলেন নীরজ চোপড়া। সম্প্রতি আরশাদকে এনসি ক্লাসিকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রবল বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছিলেন নীরজ। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ভারতের সোনার ছেলেকে ক্রমাগত সমালোচনার সামনে পড়তে হয়। সকলের একটাই প্রশ্ন ছিল, আরশাদকে বেঙ্গালুরুতে আমন্ত্রণ জানানোর কি প্রয়োজন ছিল? বিশেষ করে পাহেলগামে যখন পাকিস্তানি সন্ত্রাসবাদীরা ভারতীয়দের নিধন করে গেল তারপর এমন সিদ্ধান্ত নেওয়া মোটেই উচিত হয়নি নীরজের। তাহলে কি পাকিস্তানিদের হাতে ভারতীয়দের নিধনকে খোলা মনে মেনে নিতে চাইছেন হরিয়ানার পানিপতের ছেলে? যদিও পরবর্তীকালে আরশাদকে আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে বাধ্য হয়ে জানিয়ে দেন নীরজ। এমন কী এও বলেন, পাহেলগাম ঘটনার আগে তিনি পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ারকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন। পাহেলগাম ঘটনার পরে আরশাদকে আর আমন্ত্রণ জানানোর প্রশ্ন নেই বলে পরিষ্কার জানিয়ে দেন নীরজ। সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা নিয়ে বক্তব্য পেশ করেছেন দু-বার অলিম্পিকে পদক জয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার।
দোহায় ডায়মন্ড লিগ ইভেন্ট শুরু হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন নীরজ চোপড়া। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে নীরজ জানিয়ে দেন, আগের মতো পরিস্থিতি হয়তো ভবিষ্যতে থাকবে না। “প্রথমত আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের মধ্যে সম্পর্কে কখনও গভীরতা ছিল না। যদি কেউ আমার সাথে সম্মানের সঙ্গে কথা বলে নিশ্চয় আমিও চেষ্টা করব একইভাবে কথা বলতে। তবে এখনই বলে দিতে চাই, আগের মতো পরিস্থিতি এখন আর থাকবে না।” বলেন নীরজ। ২০১৬ সাল থেকে একে অপরকে চ্যালেঞ্জ ছঁুড়ে দিতে লড়াই চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক ইভেন্টে কেউ কাউকে ছেড়ে কথা বলেননি। পূর্ব প্রকাশিত সূচী অনুযায়ী ২৪ মে এনসি ক্লাসিক হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। পাহেলগামে সন্ত্রাসবাদীদের হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে প্রবল উত্তেজনা দেখা দেয়। শুরু হয়ে যায় দু-দেশের মধ্যে যুদ্ধ। তাই অনির্দিষ্টকালের জন্য এনসি ক্লাসিক বন্ধ করে দেওয়া হয়েছে। কবে সেই আন্তর্জাতিক ইভেন্ট হবে কেউ তা জানেনা। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক। হয়তো কিছুদিনের মধ্যে সেই প্রতিযোগিতার দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। মুশকিল হচ্ছে, আরশাদকে এনসি ক্লাসিকে আমন্ত্রণ জানানোর ঘটনা নিয়েই বিতর্ক ওঠে তুঙ্গে। সেই বিতর্কের রেশ যদিও এই মুহূর্তে পুরোপুরি কেটে গিয়েছে।

একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরুদ্ধে বিরাট জয় ভারতের
Shareব্যাট, বল হাতে দুরন্ত হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে অকুণ জেটলি স্টেডিয়ামে একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরদ্ধে বিরাট জয় তুলে নিল ভারত।






