প্রথম টেস্টের আগে তাঁকে ছেড়ে দেওয়া হলেও, গুয়াহাটি টেস্টের আগে ফের ভারতীয় দলে ডাক পেলেন নীতিশ রেড্ডি(Nitish Reddy)। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামবে ভারতীয় দল। সেখানেই শুভমন গিলের(Shubman Gill) সাবস্টিটিউট হিসাবে নীতিশ রেড্ডিকে ফের একবার ডেকে পাঠানো হয়েছে ভারতীয়-এ দল থেকে। শুভমন গিল একান্তই কেলতে না পারলে সেই জায়গাতে দেখা যেতে পারে নীতিশ রেড্ডিকে(Nitish Reddy)।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের দ্বিতীয় দিনই ব্যাটিংয়ের সময় ঘাড়ে হঠাৎই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল ভারতীয় দলের টেস্ট অধিনায়ককে। এরপর আর মাঠে নামতে পারেননি শুভমন গিল(Shubman Gill)। শুধুমাত্র তাই নয় হাসপাতালেও কাটাতে হয়েছিল এক রাত। এরপর থেকেই দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়েই শুরু হয়েছিল জল্পনা। তাঁর ঘাঁড় স্টিফ হয়ে গিয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও তিনি খেলার মতো জায়গায় রয়েছে কিনা তা চূড়ান্ত পরীক্ষা নীরিক্ষার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।
গুয়াহাটিতে যদি একান্তই খেলার মতো পরিস্থিতিতে শুভমন গিল(Shubman Gill) না থাকেন সেক্ষেত্রে কলকাতা থেকেই সরাসরি বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে হয়ত চলে যেতে পারেন শুভমন গিল। আগে থেকেই তাঁর ব্যাকআপ হিসাবে নীতিশ কুমার রেড্ডিকে(Nitish Reddy) দ্বিতীয় টেস্টের জন্য ডেকে নেওয়া হয়েছে।
ইডেন টেস্ট শুরু হওয়ার আগেই ছেড়ে দেওয়া হয়েছিল নীতিশ রেড্ডিকে(Nitish Reddy)। ভারতীয়-এ দলের শিবিরেই যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু শুভমন গিলের(Shubman Gill) চোটটাই বদলে দিয়েছে সমস্ত হিসাব নিকাশ। ভারতীয় দলের অধিনায়ক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেলেও তিনি গুয়াহাটিতে খেলতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত বোর্ডের তরফ থেকে নিশ্চিত কিছু জানা যায়নি।
যদিও চিকিৎসকদের তরফ থেকে গিলকে দলের সঙ্গে ট্রাভেল করার ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে তিনি কতটা খেলার মতো জায়গায় থাকবেন তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এমন পরিস্থিতিতেই আগে থেকেই যথেষ্ট সতর্ক ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গুয়াহাটিতেই ভারতীয় শিবিরে যোগ দেবেন নীতিশ রেড্ডি।







