আত্মবিশ্বাস এলেও, আত্মতুষ্ট হওয়ার কোনও জায়গা নেই। শেষ ম্যাচে এসসি দিল্লির বিরুদ্ধে বিরাট জয় পাওয়ার পরই ড্রেসিংরুমে ফিরে অস্কার ব্রুজোঁর(Oscar Bruzon) সাফ বার্তা। মিগুয়েল(Miguel Feriera), ইউসেফ(Yussef Ezzejjari) নতুন জুটিতে ইস্টবেঙ্গল(Eastbengal) আইএসএলের শুরু থেকেই ফুল ফোটাতে শুরু করেছে স্টেডিয়ামে। সেই রিদিমটাই যে ইস্টবেঙ্গলের নষ্ট না হয় সেদিকেই এখন নজর অস্কারের। সেই জন্যই তো ইস্টবেঙ্গলের জয়ের পরই অত্যন্ত কঠোর লাল-হলুদ বস অস্কার(Oscar Bruzon)।
সামনের প্রতিটি ম্যাচেও জিততে হবে ইস্টবেঙ্গলকে। ফিফা ব্রেক শুরু হওয়ার আগে শীর্ষে থাকাই লক্ষ্য ইস্টবেঙ্গলের। সেই মতো প্রতি ম্যাচ থেকেই তিন পয়েন্টের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরেই সেই কথা জানিয়ে দিয়েছেন লাল-হলুদ শিবিরের স্প্যানিশ হেডস্যার।
একইসঙ্গে এবারের আইএসএলের শুরু থেকেই নন্দাকুমারকে খেলাচ্ছেন অস্কার। মহম্মদ রাকিপ ফেরার পর থেকেই তাঁর খেলা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদিও অস্কার পরিকল্পনায় কিন্তু এখনও পর্যন্ত প্রথম একাদশে রয়েছেন নন্দাকুমার।
বিপিন যেমন লেফট উইং দিয়ে ক্রমাগত বল সামনের দিকে বাড়িয়ে দিচ্ছেন। তেমনই নন্দার ডিফেন্সে নেগেটিভ ফুটবলটাই চাইছেন অস্কার। এখনও পর্যন্ত নাকি তাঁর পরিকল্পনা মতোই খেলে চলেছেন নন্দাকুমার। অর্থাৎ পরবর্তী ম্যাচেও যদি নন্দাকুমারকে প্রথম একাদশে দেখা যায় সেক্ষেত্রে অবাক হওয়ার মতো কিছুই নাকি থাকবে না।






