আইএসএল(ISL) শুরু হচ্ছে ঠিকই, কিন্তু সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার পিছিয়ে গেল ১৬ ফেব্রুয়ারির পঞ্জাব এফসি(Punjab Fc) বনাম ওড়িশা এফসি(Odisha Fc) ম্যাচ। আগামী ১৬ ফেব্রুয়ারি তাদের প্রথমবার আইএসএলের ম্যাচে নামার কথা ছিল। কিন্তু ম্যাচ পিছিয়ে যাওয়ার খবর সামনে আসতেই শুরু হয়েছে জোর জল্পনা। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন। শোনাযাচ্ছে ওড়িশা এফসি(Odisha Fc) নাকি এখনও পর্যন্ত নিজেদের মাঠই ঠিক করতে পারেনি। আর তাতেই শুরু হয়েছে সমস্যা।
দীর্ঘ জটিলতা পেড়িয়ে শুরু হচ্ছে আইএসএল(ISL)। সব দলই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রিসিজনও শুরু করে দিয়েছে অনেক দল। কিন্তু ওড়িশা এফসি এখনও পর্যন্ত নিজেদের ভেন্যু প্রস্তুত করতে পারেনি। এমনকি প্রিসিজন প্রস্তুতিও আরম্ভ করতে পারেনি তারা। ওড়িশা সরকারের সঙ্গে কলিঙ্গ স্টেডিয়াম পাওয়ার ব্যপারে কথাবার্তা শুরু হলেও, এখনও পর্যন্ত তা চূড়ান্ত হয়নি।
আর সেই কারণেই নাকি আগামী ১৬ ফেব্রুয়ারি পঞ্জাব এফসি বনাম ওড়িশা এফসি ম্যাচ পিছিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই নিজেদের সমস্যার কথা ফেডারেশনকেও নাকি জানিয়ে দেওয়া হয়েছে ফেডারেশনের তরফে। যদিও সরকারীভাবে এখনও পর্যন্ত ফেডারেশনের তরফে কিছু ঘোষণা হয়নি। ১৬ তারিখ এই ম্যাচ না হলে, কবে হবে তা নিয়েও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষা।







