কবে হবে আইএসএল(ISL)? দলের প্রস্তুতি শুরু হয়ে গেলেও, এই প্রশ্নের উত্তর কিন্তু হাতরে বেড়াচ্ছেন খোদ অস্কার ব্রুজোঁও(Oscar Bruzon)। গত শুক্রবার শহরে এসেই ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিয়েছেন অস্কার। শনিবার থেকে কার্যত জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। এদিন থেকেই ছোট ছোট দলে ফুটবলারদের ভাগ করে প্রস্তুতি সারেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। সেইসঙ্গে পাসিং ফুটবলের ওপর একটু বেশিই জোর দিচ্ছেন তিনি। কিন্তু অস্কারের(Oscar Bruzon) মাথায় কিন্তু বারবার আইএসএল হওয়া নিয়েই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তিনি নাকি টিম ম্যানেজমেন্টের কাছে আইএসএল নিয়ে আপডেটও চাইছেন। যদিও সেখান থেকেও কিছু পাননি তিনি। সকলের মতো অস্কার ব্রুজোঁও নাকি এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন।
অস্কার আসে আগে হাল্কা প্রস্তুতিই সারছিলেন ইস্টবেঙ্গলের(Eastbengal) ফুটবলাররা। বিনো জর্জের তত্ত্ববধানেই সারছিলেন প্রস্তুতি। শুক্রবার থেকেই ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে নেমে পড়েছিলেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। শনিবার সকাল থেকেই সুপার কাপের সেমিফাইনালে কো ফর্মেশনে ফুটবলারদের খেলাবেন সেই নিয়ে ছক কষতে শুরু করে দিয়েছেন তিনি। এদিন প্রতিটি ফুটবলারদের চারটি আলাদা আলাদা দলে ভাগ করে অনুশীলন করেন তিনি।
আগামী সোমবার থেকে যে প্রস্তুতিতে আরও জোর দেবে ইস্টবেঙ্গল সেই কথা নিজেই জানিয়ে দিয়েছিলেন অস্কার। সেইসঙ্গে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলারও সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের। আইএসএল নিয়ে অনিশ্চয়তার মাঝে এই সুপার কাপই এখন ইস্টবেঙ্গলের কাছে সবে ধণ নীলমণি।







