ঘোর অন্ধকারে ভারতীয় ফুটবল(Indian Football)। দেশের এক নম্বর লিগ আইএসএল(ISL) হবে কিনা সেটা নিয়েই এখন দেখা দিয়েছে সংশয়। ফেডারেশনের(AIFF) গ্লোবাল টেন্ডারে সাড়া দেয়নি কোনও সংস্থা। এমনকি এফএসডিএলও কোনওরকম আগ্রহ দেখায়নি। আর তাতেই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সিঁদূরে মেঘ দেখতে শুরু করে দিয়েছেন অনেকে। সেই পরিস্থিতিতেই হঠাৎ করে উঠে আসছে বিসিসিআইয়ের নাম। ভারতীয় ফুটবলকে বাঁচাতে বিসিসিআইকেই(BCCI) স্পনসর চাওয়া হচ্ছে!
না ফেডারেশন(AIFF) এখনও পর্যন্ত এই ধরনের কোনও কথাই বলেনি। এক সর্বভারতীয় সংবাদ সংস্থায় বিসিসিআইকে(BCCI) ভারতীয় ফুটবলকে স্পনসর করার আবেদন করেছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। অন্তত আগামী চার থেকে পাঁচ বছর ভারতীয় ফুটবলের দায়িত্ব নেওয়ারই আবেদন করছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।
সর্বভারতীয় সংবাদ সংস্থায় দেবব্রত সরকার জানিয়েছেন, যদি বিসিসিআই অন্তত চার থেকে বাঁচ বছর দায়িত্ব নেয় তবে ভারতীয় ফুটবলে এক বিশাল পার্থক্য লক্ষ করা যাবে। কারণ তাদের কাছে ১০০ থেকে ১৫০ কোটি টাকা সত্যিই বড় কোনও ব্যপার নয়। যদি বিসিসিআই দায়িত্ব নেয়, তবে ভারতীয় ফুটবল অনেকটাই এগিয়ে যেতে পারবে।
একটিও সংস্থা বিডে আগ্রহ না দেখানোয় ভারতীয় ফুটবলের প্রধান লিগই এখন অনিশ্চয়তায়। সেইসঙ্গে ঘোর অন্ধকারে ভারতীয় ফুটবলের ক্লাব গুলোও। ইতিমধ্যেই মোহনবাগান তদের ফুটবলের যাবতীয় প্রস্তুতি শিবির বাতিল করে দিয়েছে। ইস্টবেঙ্গলও সুপার কাপের পর তেমনই সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে।
ভারতীয় ফুটবল ঘিরে দেখা দিয়েছে দোলাচল। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।







