নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে না ইতিহাস তৈরি করেছে ভারতীয় মহিলা দল। প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ(Womens Odi World Cup) জিতেছে তারা। ভারতের বিশ্ব জয়ের পরই তাদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে বিশেষ বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। গত বুধবারই তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছিলেন। সেখানেও ভারতীয় দলের ক্রিকেটারদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্মকে বিশেষভাবে উদ্বুদ্ধ করার বার্তাই দিচ্ছেন প্রধাবমন্ত্রী(Narendra Modi)।
গত বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই প্রধানমন্ত্রীর হাতে বিশ্বকাপের ট্রফিটা তুলে দুয়েছিলেন হরমনপ্রীত(Harmanpreet Kaur), স্মৃতি মন্ধনারা(Smriti Mandhana)। সেখানেই প্রধানমন্ত্রীর(Narendra Modi) সঙ্গে দীর্ঘ আলাপচারিচতাও হয় তাদের। সেখানেই ভারতীয় মহিলা ক্রিকেটারদের বিশেষ বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তাদের সকলের স্কুলে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আরও উদ্বুদ্ধ করার বার্তাই দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রিকেটারদের উদ্দেশ্যে বার্তা, আমি তোমাদের প্রতিটা স্কুলে যাওয়ার কথা বলছি না। যে স্কুলে তোমরা লেখাপড়া করেছ সেই স্কুলগুলোতেই যেতে বলছি। তিনটে করে স্কুলকে বেছে নাও। যকনই সময় পাবে, বছরের, যেকোনও একটি সময় সেখানে যাও। শুধুমাত্র যে তারাই মোটিভেট হবে তা কিন্তু নয়। তোমরাও তাদের থেকে মোটিভেট হতে পারবে।
ঝুলন, মিতালীরা বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও বারবার রানার্স হয়েই ফিরতে হয়েছে তাদের। অবশেষে সাফল্যের স্বাদ পেয়েছে ভারতীয় দল। হরমনপ্রীত(Harmanpreet Kaur), রিচাদের(Richa Ghosh) হাত ধরে প্রথমবার ওডিআই বিশ্বকাপ এসেছে ভারতের কাছে। ঘরের মেয়েদের স্বাগত জানাতেই এখন প্রস্তুত সকলে।







