গল্প হলেও সত্যি। এই প্রবাদবাক্যকে সংযোজন করা উচিত। পাঞ্জাব কিংস বা পিবিকেএস-এর প্রধান কোচ রিকি পন্টিং দেশে ফিরে যাবেন বলে দিল্লি বিমানবন্দরে চলে গিয়েছিলেন। এমন কী ফ্লাইটে উঠেও পড়েছিলেন। ঠিক সেই সময় ঘোষণা হয়, ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ হচ্ছে। দুটো দেশ রাজি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবর সংবাদমাধ্যমে দেখার সঙ্গে সঙ্গে পাঞ্জাব কিংসের পক্ষ থেকে পন্টিংকে ফোন করা হয়। বিমানে বসা অবস্থায় যুদ্ধবিরতি ঘোষণার খবর শুনে পন্টিং আর দেশের উদ্দেশ্যে যাননি। বিমান থেকে নেমে আসেন।
রিকি পন্টিংকে তাই ধন্যবাদ জানিয়েছে পাঞ্জাব কিংস টিম ম্যানেজমেন্ট। একই ফ্লাইটে শুধু পন্টিং যাচ্ছিলেন তাই নয়, সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মার্কাস স্টোইনিস, জশ ইংলিস, জেভিয়ার বার্টলেট। পাঞ্জাব কিংসের সিইও সতীশ মেনন তাই পন্টিংকে ধন্যবাদ জানিয়ে বলেন, “রিকিকে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমাদের জানা নেই। বাড়ি চলে যাচ্ছিলেন। এমনকী উঠে পড়েছিলেন ফ্লাইটে। যখন আমরা শুনি যুদ্ধ থেমে গিয়েছে তখনই তঁার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের বার্তা পেয়েই ফ্লাইট থেকে নেমে চলে আসেন। সঙ্গে ছিলেন সহকারী কোচ ব্র্যাড হ্যাডিন। তিনিও রিকির সঙ্গে ফ্লাইট ছেড়ে দেন।” দু-দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌছলেও ক্রিকেট মাঠে তার কোনও প্রভাব পড়ত না। যদি ধরমশালা ম্যাচ মাঝপথে বন্ধ না হয়ে যেত। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে খেলা চলছিল ধরমশালায়। নিরাপত্তার কারণে সেই ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। নিরাপদে সরিয়ে দেওয়া হয় ক্রিকেটারদের। সঙ্গে দর্শকদেরও। তারপর থেকেই বিদেশিদের মধ্যে জোর আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে ভারতীয় বোর্ডের তরফ থেকে সরকারিভাবে খেলা বন্ধের নির্দেশ জারি করা হয়। সেই খেলা সাতদিনের জন্য বন্ধ করা হচ্ছে বলে জানিয়ে দেওয়া হয়েছিল।
পাঞ্জাব কিংস এবার প্লে-অফ খেলার দৌড়ে ভাল জায়গায় রয়েছে। ২০১৪ সালের পর এই প্রথম। ফলে পিবিকেএস ম্যানেজমেন্ট চাইছিলেন, আইপিএল যাতে চালু হয়। পুরো দল নিয়ে তঁারা যেন খেলতে পারেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী পিবিকেএস মনে করছে পূর্ণ শক্তির দল নিয়ে তারা আইপিএল খেলতে পারবে। ১৫ পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে। “আইপিএল চালু হলে আশাকরছি আমরা পূর্ণ শক্তি নিয়েই নামতে পারব। দারুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন রিকি ও ব্র্যাড। এখন আমরা বোর্ডের সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছি। তারপর আমরা ক্রিকেটারদের সাথে যোগাযোগ করব।” বলেন মেনন।
এই মুহূর্তে বিশ্বস্তসূত্রের খবর হল, বোর্ডের তরফ থেকে ফ্র্যাঞ্জাইজিদের মৌখিকভাবে জানানো হয়েছে, বিদেশি ক্রিকেটারদের সঙ্গে তঁারা যেন সকলে যোগাযোগ রাখেন। বাকি ১৬টা ম্যাচে সকলে যেন পূর্ণশক্তির দল নিয়ে নামতে পারে। আশা করা যায়, শুক্রবারের মধ্যে আইপিএল ফের চালু হয়ে যাবে। এদিকে জানা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালসের একজন বিদেশি ক্রিকেটার ফের আইপিএল খেলার ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন। “সমস্ত ক্রিকেটারের কিটব্যগ ভারতে রয়েছে। এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। দেখা যাক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।” দিল্লি ক্যাপিটালসের এককর্তা একখা জানিয়েছেন। প্লে অফ খেলার সম্ভাবনার তালিকায় থাকা আর এক ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস বা এলএসজি ভাল জায়গায় আছে। যেহেতু তাদের অধিকাংশ ক্রিকেটার ভারতেই রয়েছে। দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার নিকোলাস পুরাণ ও শামার জোসেফ দুই ক্যারিবিয়ান ক্রিকেটারের রবিবার দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তাদের জানিয়ে দেওয়া হয়েছে, দেশে ফেরার আর প্রয়োজন নেই। “দলের বেশিরভাগ ক্রিকেটার ভারতে আছেন। তাই আমাদের খুব একটা সমস্যা হবে না। বোর্ডের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, সোমবারের মধ্যে আইপিএলের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। ছবিটা পরিষ্কার হয়ে গেলে আমরা অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করব।” এলএসজি-র পক্ষ থেকে এক প্রথম সারির কর্তা একথা জানান।
সমস্যায় পড়ে যাবে চেন্নাই সুপার কিংস। আইপিএল স্থগিত ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পুরো দল ভেঙে গিয়েছে। দলের বিদেশি ক্রিকেটাররা যেমন ফিরে গিয়েছেন দেশে। আবার দেশীয় ক্রিকেটাররাও দলের সঙ্গে নেই। চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন জানিয়েছেন, “দলের সকলে যে যার বাড়ি চলে গিয়েছে। বোর্ডও এখনও কিছু জানায়নি। জানালে আমরা ক্রিকেটারদের সাথে যোগাযোগ করব।”বিদেশি ক্রিকেটাররা ফিরে আসতে আগ্রহী কিনা জানতে চাইলে কাশি বিশ্বনাথন বলেন, “এখনই কিছু বলা অসম্ভব। গত কয়েকটা দিন পুরো ঘেঁটে গিয়েছে। এখন সামনের কয়েকটা দিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আমরা তাকিয়ে আছি বোর্ডের কাছ থেকে ছবিটা পরিষ্কার বুঝে নিতে।” প্লে-অফ থেকে ছিটকে যাওয়া রাজস্থান রয়্যালস জানিয়ে দিয়েছে, তাদের খেলতে কোনও সমস্যা হবে না। দলের বিদেশি ক্রিকেটারদের ফিরে আসা নিয়ে তাদের মনে কোনও সংশয় নেই। “বিদেশিদের নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। এমনিতেই আমরা প্লে-অফ থেকে ছিটকে গিয়েছি। তাই দল গঠনে মনে হয়না কোনও সমস্যা হবে।” জানিয়েছেন রাজস্থান রয়্যালসের এককর্তা।

টি টোয়েন্টি বিশ্বকাপ চলার মাঝেই দেশে ফিরলেন বিরাট
Shareটি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) চলার মাঝেই দেশে ফিরলেন বিরাট কোহলি(Virat Kohli)। তবে বিশ্বকাপের মঞ্চে তাঁকে দেখতে পাওয়া যাবে কিনা






