সুপার কাপের(Super Cup) সেমিফাইনালে খেলতে পারবে প্রভসুখন গিল(Prabhsukhan Gill)। দলের প্রস্তুতি শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত সেই অনুশীলনে যোগ দেননি লাল-হলুদের প্রধান গোলকিপার। টাইফয়েডে আক্রান্ত হয়েছিলেন তিনি। এখনও নাকি পুরোপুরি সেরে উঠতে পারেননি। পঞ্জাবেই নিজের বাড়িতে চিকিৎসা চলছে লাল-হলুদের প্রধান গোলকিপার প্রভসুখন গিলের(Prabhsukhan Gill)। আর এটা যে ইস্টবেঙ্গলের(Eastbengal) জন্য সত্যিই খুব একটা ভালো ইঙ্গিত নয় তা বলার অপেক্ষা রাখে না।
গত ১০ নভেম্বর থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। আগামী ৪ ডিসেম্বর পঞ্জাব এফসির বিরুদ্ধে সুপার কাপের সেমিফাইনালে নামবে লাল-হলুদ ব্রিগেড। ক্রেসপো বাদে দেশীয় ফুটবলারদের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়েছেন সকলেই। কিন্তু আসেননি প্রভসুখন গিল(Prabhsukhan Gill)। এরপরই জানা যায় যে তিনি টাইফয়েডে আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে তিনি কতটা সুস্থ তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
সেরে উঠলেও প্রভসুখন কি পারবেন ইস্টবেঙ্গলের(Eastbengal) জার্সিতে খেলতে নামতে। সেই উত্তর কিন্তু লাল-হলুদ টিম ম্যানেজমেন্টেরও কেউ বলতে পারছেন না। ইস্টবেঙ্গলের মেডিক্যাল দলও তাঁর চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে। সেটা পেলে তবেই সেই মতো ব্যবস্থা। গিল কবে ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিতে পারবেন তা নিয়েও এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছুই জানা যাচ্ছে না।
অন্যদিকে ১৪ নভেম্বর থেকেই ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগ দিচ্ছেন কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। সেদিনই শহরে পৌঁছে ফুটবলরদের নিয়ে সেমিফাইনালের প্রস্তুতিতে নেমে পড়বেন তিনি। এই মুহূর্তে বিনো জর্জ এবং সহকারী কোচই মিগুয়েল, কেভিন, সৌভিকদের নিয়ে প্রস্তুতি চালাচ্ছেন।
১৪ তারিখ থেকেই অস্কারের(Oscar Bruzon) তত্ত্বাবধানে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে যাবে লাল-হলুদ ব্রিগেডের।







