অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল। তার আগেই চিন্তায় ভারতীয় শিবির(India Womens Team)। গোড়ালীতে চোট ভারতীয় মহিলা দলের ওপেনার প্রতীকা রাওয়ালের(Pratika Rawal)। আর সেটাই যে ভারতীয় দলের চিন্তা বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সরকারীভাবে এখনও পর্যন্ত ঘোষণা না হলেও, শোনা যাচ্ছে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাকি খেলতে পারবেন না তিনি। আর তেমনটা হলে যে ভারতের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে এটা বপড়সড় ধাক্কা হতে চলেছে তা বলাই যায়।
এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে সেরা পাফর্মার এই প্রতীকা রাওয়াল(Pratika Rawal)। ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রানের মালিকও যেমন তিনি। তেমনই আবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সটাই ভারতীয় দলের জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগড় ছিল। কেউইদের বিরুদ্ধে সেঞ্চুরি ইনিংস খেলেছিলেন প্রতীকা রাওয়াল। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার মতো দলের বিরদ্ধেও প্রতীকার(Pratika Rawal) রান ছিল ৭৫।
কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেই ঘরে বিপত্তি। গোড়ালীতে চোট পান প্রতীকা রাওয়াল। আর তাতেই সমস্যা বেড়েছে ভারতীয় দলের। তাঁক গোড়ালীর স্ক্যানও হয়ে গিয়েছে ইতিমধ্যে। তবে এখনও পর্যন্ত তাঁর রিপোর্ট হাতে পায়নি। কিন্তু সূত্রের খবর তিনি নাকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেই। প্রতীকা যদি একান্তই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে না পারেন, সেক্ষেত্রে ভারতের সমস্যা যে বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রখে না।
এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে ছয় ম্যাচে প্রতীকার(Pratika Rawal) রান রয়েছে ৩০৮। সেইসঙ্গে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রয়েছে একটি সেঞ্চুরিও। কিন্তু শেষপর্যন্ত প্রতীকাকে ভারতীয় দলের জার্সিতে সেমিফাইনালে খেলতে দেখা যায় কিনা সেটাই দেখার।







