টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav) এই দলকে নিয়েই এবার বিরাট কথা প্রাক্তন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়ের(Rahul Dravid)। এবারের বিশ্বকাপের ফাইনালটা নাকি ভারতের স্বপ্নের ফাইনাল হতে চলেছে। এমনকি সবকিছু ঠিকঠাক চললে ভারতই যে ঘরের মাঠে বিশ্বকাপের ট্রফিটা তুলবে তাও বলতে বলতে দ্বিধা করেননি রাহুল দ্রাবিড়(Rahul Dravid)। শেষপর্যন্ত দ্রাবিড়ের(Rahul Dravid) ভবিষ্যদ্বানী সঠিক হয় কিনা সেটা তো সময়ই বলবে।
এখনও পর্যন্ত চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত রয়েছে ভারতীয় দল। বিশেষ করে দুরন্ত ফর্মে রয়েছেন ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়ারা। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে নামবে টিম ইন্ডিয়া(Team India)। তার আগেই ভারতীয় দল নিয়ে বিরাট বার্তা দিচ্ছেন রাহুল দ্রাবিড়। তাঁর হাত ধরেই তো ২০২৪ সালে দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল।
রাহুল দ্রাবিড় একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “ভারত বনাম যেকোনও দলের হবে ফাইনাল। ভারত সেমিফাইনালে তো যাবেই, সেইসঙ্গে ফাইনালে যাওয়াটাও নিশ্চিত”।
সুপার এইটে ভারতের গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে। ২২ ফেব্রুয়ারি ভারত প্রথম ম্যাচে নামবে। সেখানেও সূর্যকুমাররা নিজেদের দাপট বজায় রাখতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।







