সঞ্জু স্যামসন বরাবরই রাহুল দ্রাবিড়ের খুব প্রিয় ক্রিকেটার। সেই সঞ্জুরই(Sanju Samson) এমন সাফল্য দেখার পর উচ্ছ্বসিত প্রাক্তন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়(Rahul Dravid)। এবার সেই রাহুল দ্রাবিড়ের(Rahul Dravid) মুখেই সঞ্জুকে(Sanju Samson) নিয়ে বিরাট বার্তা। দীর্ঘ প্রচেষ্টার পর শেষপর্যন্ত দেশের জার্সিতে সাফল্য পেয়েছেন। তাই শুধু নয় শেষ তিন ম্যাচে সঞ্জু যে পারফরম্যান্স দেখিয়েছেন সেটাও নজর কেড়েছে দ্রাবিড়ের।
সম্প্রতি দেশের জার্সিতে সঞ্জু স্যামসনের ট্র্যাক রেকর্ডটা একেবারেই ভালো ছিল না। বড্ড উত্থান পতনের মধ্যে দিয়েই যাচ্ছিলেন তিনি। দলে ধারাবাহিকভাবে থাকতেও পারছিলেন সঞ্জু। কখনও ভালো পারফরম্যান্স তো কখনও আবার খারাপ পারফরম্যান্সের জেরে বারবারই তাঁর দলে আসা এবং যাওয়াটা লেগেই থাকত। কিন্তু সেই চিত্রটা বদলে গিয়েছে এবার। বিশ্বকাপের মঞ্চে সেটা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন সঞ্জু স্যামসন।
জীবনকৃতি পুরস্কার হাতে নিয়ে দ্রাবিড়ের মুখে ছিল শুধুই সঞ্জু বন্দনা। তিনি সঞ্জু স্যামসন প্রসঙ্গে জানান, “শেষ তিনটি ম্যাচেই সঞ্জুকে ভারতীয় দলে দেখতে পেয়ে আমি সত্যিই খুব খুশি। এই তিনটি ম্যাচই ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কখনও ভালো পারফর্ম করেছেন তো কখনও খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন সঞ্জু। আর সেই কারণেই কখনও দলে সুযোগ পেয়েছে তো আবার কখনও দল থেকে বাইরে চলে গিয়েছিলেন। এটা দেখেই সবথেকে ভালো লাগছে যে দলের কঠিন পরিস্থিতিতে নিজের সেরা ফর্ম দেখিয়ে নিজেকে প্রমাণ করেছেন সঞ্জু”।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে পরপর তিন ম্যাচেই অর্ধশতরানের দুরন্ত ইনিংস খেলেছিলেন সঞ্জু স্যামসন। সেইসঙ্গে বিশ্বকাপের সেরা ক্রিকেটারও হয়েছিলেন তিনি।






