টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) শেষ হলেই কী ভারতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আইপিএলের মঞ্চে পিরতে চলেছেন গৌতম গম্ভীর(Gautam Gambhir)। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর থেকেই হঠাৎ করে নতুন জল্পনা শুরু হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে গৌতম গম্ভীরকে নাকি কোচ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে রাজস্থান রয়্যালসের তরফে। তাঁকে নাকি সরাসরি রাজস্থানের(Rajasthan Royals) মেন্টর পদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও গম্ভীরের তরফ থেকে কোনওরকম উত্তর পাওয়া গিয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।
গত রবিবারই বিশ্বকাপের মঞ্চে কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে বিরাট জয় পেয়েছে ভারতীয় দল। যদিও এখনও পর্যন্ত অনেক খেলা বাকি রয়েছে ভারতের। কিন্তু এর মাঝেই নাকি রাজস্থান রয়্যালসের কোনও এক কর্তা গৌতম গম্ভীরকে রাজস্থান রয়্যালসের কোচ হওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। আজতক-এর খবর অনুযায়ী দলের মেন্টরের দায়িত্বই নেওয়ার কথা বলা হয়েছে তাঁকে।
কিন্তু গম্ভার কী আদৌ সেই দায়িত্ব নিতে পারবেন? আর যদি নেন, তবে কী টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের দায়িত্বও ছাড়তে চলেছেন তিনি! এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে পৌঁছেছে। এই মুহূর্তে গম্ভীরের তত্ত্বাবধানেই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলছে টিম ইন্ডিয়া।
এরপরই ২০২৭ সালে রয়েছে ওডিআই বিশ্বকাপ। সেই বিশ্বকাপ পর্যন্তই ভারতীয় দলের সঙ্গে চুক্তি রয়েছে গৌতম গম্ভীরের(Gautam Gambhir)। সেক্ষেত্রা তাঁর আইপিএলে আসার সম্ভাবনা নেই বললেই চলে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।







