ইডেনের পর গুয়াহাটিতেও বদলালো না চিত্রটা। আবারও একটা ব্যাটিং ধস। যে পিচে প্রথমে ব্যাটিং রে দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রান করে। সেখানেই ঘরের মাঠে মাত্র ২০১ রানেই শেষ হয়ে যায় ভারত(India Cricket Team)। সেই একই ঘটনার পূণরাবৃত্তি দেখে ভারতীয় ব্যাটিংকে তুলোধনা করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কোচ রবি শাস্ত্রী(Ravi Shastri)। ভারতীয় ব্যাটেদের মান অত্যন্ত সাধারণ মানের বলেই মন্তব্য করেছেন তিনি।
গুয়াহাটির পিচে প্রথমে ব্যাটিং করে রানের পাহাড়ে চড়েছে দক্ষিণ আফ্রিকা(South Africa)। ঘরের মাঠে ভারতীয় ব্যাটারদের থেকেও বড় রানের ইনিংসের প্রতীক্ষায় ছিলেন সকলে। কিন্তু দ্বিতীয় দিন চা বিরতির আগেই কার্যত শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। যশস্বী জয়সওয়ালকে(Yashasvi Jaiswal) বাদ দিলে কোনও ব্যাটারই এদিন ক্রিজে থাকতে পারলেন না বেশিক্ষণ। যশস্বীর পরই ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ওয়াশিংটন সুন্দরের(Washington Sundar) ৪৮ রান।
এমন পারফরম্যান্স দেখার পরই ভারতীয় দলের ব্যাটারদের কার্যত তুলোধনা করলেন শাস্ত্রী(Ravi Shastri)। তিনি বলেন, এই পিচ যথেষ্ট ভালো একটা পিচ। কখনোই এই পিচ দেখে মনে হচ্ছে না যে এখানে ১৪২ রানের মধ্যে ৭ উইকেট চলে যেতে পারে। অত্যন্ত সাধারণ মানের ব্যাটিং। ভারত(India Team) কখনোই এই ব্যাটিংয়ে খুশি হবে না। এটা স্বীকার করতে কোনওরকম দ্বিধা রাখা যাবে না যে ভারতের ব্যাটিংটা সত্যিই খুব সাধারণ মানের ছিল।
ইডেনে দক্ষিণ আফ্রিকার স্পিনের সামনে শেষ হয়ে গিয়েছিল ভারত। এবার গুয়াহাটিতে প্রোটিয়াদের পেস লাইনআপের সামনে বিধ্বস্ত হয়েছিল টিম ইন্ডিয়া। তাবড় তাবড় ব্যাটাররা থাকলেও য়্যানসেনদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেননি কেউ। ইডেনের পর গুয়াহাটিতেও এই একই পারফরম্যান্সের ধারা যে ভারতীয় দলের বিরুদ্ধে সমালোচনাটা আরও বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।







