গতবছরের সেই ভয়াবহ ঘটনার পর এই প্রথমবার আইপিএলের(IPL) ম্যাচ আয়োজন করতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু এই মাঠে ম্যাচে নামার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) বিরাট পদক্ষেপ। যে ১১ জন বেঙ্গালুরুর ভিকট্রি সেলিব্রেশনের প্যারেডে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন, তাদের সম্মানার্থেই ১১টি দর্শকাসন সংরক্ষিত করে রাখার সিদ্ধান্ত নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। আইপিএল শুরুর আগেই সেই ঘোষণা করে দেওয়া হল আরসিবির তরফে।
গতবারই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। কিন্তু তাদেরই বিজয়উৎসব পরিণত হয়েছিল এক ট্র্যাজিডিতে। বিরাট কোহলিদের ভিকট্রি প্যারেডে অংশগ্রহন করতে এসেই পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ১১ জন আরসিবি ফ্যান। সেই নিয়ে বহু বিতর্কও হয়েছিল। এমনকি চিন্নাস্বামীতে ম্যাচ হওয়া নিয়েও ছিল ধোঁয়াশা। যদিও পরবর্তীতে এই মাঠেই ম্যাচ হচ্ছে।
সেই ১১ জন সমর্থককে শ্রদ্ধা জানাতেই এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিশেষ শ্রদ্ধা। তাদের জন্যই আজীবনের জন্য ১১টি দর্শকাসন সংরক্ষণ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফে। এখন থেকে প্রতিটি ম্যাচ তো বটেই, প্রতি মরসুমেই এমনটা হবে। সেই ১১টি আসনের টিকিট কখনই আর বিক্রি করা হবে না। হিলসবরো মেমোরিয়ালে এমন ধরনেরই সিদ্ধান্ত নিয়েছিল একসময় লিভারপুলও।







