সদ্য ইয়ো ইয়ো টেস্টে পাশ করেছেন রোহিত শর্মা(Rohit Sharma)। কয়েকদিন আগেই বিসিসিআইয়ের(BCCI) সেন্টার অব এক্সিলেন্সে ফিটনেস ট্রেনিংয়ে নেমেছিলেন ভারতীয় ওডিআই দলের অধিনায়ক। সেখানেই রোহিত শর্মা সকলকে চমকে দিয়েছেন। বিশেষ করে তাঁর একটি সাম্প্রতিক ছবি সকলকে অবাক করে দেওয়ার মতোই। কারণ রোহিত শর্মা (Rohit Sharma) প্রায় ৮ কেজি ওজন কমিয়ে ফেলেছেন। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। অনেকেই জানতে চাইছেন কেমনভাবে এই কয়েকদিনে এতটা ওজন কমালেন রোহিত শর্মা(Rohit Sharma)।
আইপিএল(IPL) চলার মাঝেই টেস্ট ফর্ম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন রোহিত শর্মা(Rohit Sharma)। টি টোয়েন্টি থেকে তো আগেই বিদায় নিয়েছেন তিনি। আইপিএলের পর থেকে রোহিত শর্মাকে অবশ্য আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি। সবকিছু ঠিকঠাক চললে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই হয়ত ভারতীয় দলের(Indian Cricket Team) জার্সিতে ফের একবার দেখা যেতে চলেছে এই তারকা ক্রিকেটারকে। তার আগে অবশ্য রোহিত চেহারাই এখন সকলের চর্চার বিষয়।
রোহিত শর্মা(Rohit Sharma) সম্প্রতি বোর্ডের ইয়ো ইয়ো টেস্টে নেমেছিলেন। যদিও তিনি এশিয়া কাপ খেলছেন না। তবুও রোহিতকে ডাকা হয়েছিল এই প্রস্তুতি শিবিরে। সেখানেই রোহিতের ওজন যখন মারা হয় সকলেই হতবাক। প্রায় ৮ কেজি ওজন কমিয়ে ফেলেছেন এই তারকা ক্রিকেটার। আইপিএলের পর থেকে এই কয়েক মাসে রোহিতের এমন ওজন কমানোর রহস্য সকলে জানতে চাইছে। অবশেষে সেই রহস্যই এল সকলের সামনে। না কোনওরকম সাপ্লিমেন্ট বা মেডিক্যাল ড্রাগ নিয়ে তিনি এমনভাবে ওজন কামাননি। রোহিতের ট্রেনারই জানালেন আসল রহস্য।

রোহিত শর্মার ফিটনেস ট্রেনার ফার্নান্দো জানিয়েছেন, “আমি রোহিত শর্মার ডায়েটিশিয়ান হিসাবে কাজ করেছিলাম। সেখানে তিনি কার্ডিওভাসকুলার ফিটনেসে অত্যন্ত ভালো ভাবে কাজ করেছিলেন। তিনি অত্যন্ত পরিশ্রম করেছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনি সম্প্রতি ইয়ো ইয়ো টেস্ট পাশ করেছেন। সেটা কতটা গুরুত্বপূর্ণ একটা ফিটনেস টেস্ট তা সকলেই জানেন। সেখানেই বোঝা যায় যে তিনি ম্যাচের জন্যও তিনি কতটা প্রস্তুত”।
অনেকেই জিএলপি ড্রাগের কথা বলতে শুরু করেছিলেন। কারণ সেরেনা উইলিয়ামস ওজন কমানোর জন্য এই ড্রাগের ব্যবহার করেছিলেন। তবে কি রোহিতও এমনই কিছু করেছিলেন। রোহিত শর্মার ডায়েটিশিয়ান কিন্তু জানিয়ে দিয়েছেন। সম্পূর্ণ নিজের চেষ্টা এবং কঠোর ট্রেনিংয়েই নিজের ওজন কমিয়েছেন রোহিত শর্মা। তাঁকে নিয়ে কিন্তু এখন বেশ চর্চা চলছে।







