অভিষেক শর্মার(Abhishek Sharma) ওপর কী মেজাজ হারালেন গৌতম গম্ভীর(Gautam Gambhir)। চেন্নাইয়ে পৌঁছনোর পর টিম বাসে অভিষেক শর্মার সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) কথা বলার যে ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়েই এখন জোর জল্পনা। আর সেই ভিডিওতেই দেখা বেশ উত্তেজিতভাবেই কথা বলতে দেখা যাচ্ছে ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীরকে। আর সেটা দেখার পর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। তবে কী এবার অভিষেক শর্মার(Abhishek Sharma) ওপর মেজাজ হারালেন গম্ভীর।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) ভারতীয় দলের অন্যতম প্রধান চমক ছিল অভিষেক শর্মাকে খেলানো। কিন্তু বাইশগজের লড়াইয়ে সেই চমক কিন্তু বেশ খানিকটা ব্যাকফুটে। চার ম্যাচ খেলে অভিষেক শর্মার রান মাত্র ১৫। তার থেকেও বড় ব্যপার হল অভিষেক পরপর তিন ম্যাচেই শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন। আর তাতে যে ভারতীয় দলের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।
এমনকি অভিষেক শর্মাকে না খেলিয়ে তার পরিবর্তে এবার সঞ্জু স্যামসনকে খেলানোর দাবীও তুলছেন অনেকে। এমন পরিস্থিতিতেই এবার টিম বাসে গম্ভীর এবং অভিষেক শর্মার এমন কথোপকথনের ভিডিও ভাইরাল। দ্বিতীয় ম্যাচে ভারত চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে।
সেই উদ্দেশ্যে চেন্নাইয়ে পৌঁছেও গিয়েছে ভারতীয় দল। সেখানেই দেখা যায় টিম বাসে অভিষেক শর্মা সঙ্গে কথাবার্তা বলছেন গৌতম গম্ভীর। তবে বেশ উত্তেজিত ভাবেই অভিষেকের(Abhishek Sharma) সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছিল গম্ভীরকে। সেই থেকেই প্রশ্ন উঠছে যে গম্ভীর কী তবে অভিষেকের ওপর মেজাজ হারাতে শুরু করেছে? বাইরে বুঝতে না দিলেও, অভিষেকের পারফরম্যান্সে যে গম্ভীরও বেশ হতাশ তা কিন্তু এবার বোঝাই যাচ্ছে।






