টি টোয়েন্টি বিশ্বকাপ চলার মাঝেই শিবির ছেড়ে যেতে হয়েছিল রিঙ্কু সিংকে(Rinku Singh)। আর সেই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গিয়েছিল জোর জল্পনা। তবে কী রিঙ্কুকে বিশ্বকাপের আগামী ম্যাচ গুলোতে আর দেখা যাবে না। তবে তেমন কোনও সম্ভাবনা নেই। বুধবার ভারতীয় শিবিরে যোগ দেবেন রিঙ্কু সিং এবং আগামী ম্যাচ গুলোতেও যে এই তরুণ ক্রিকেটার ভারতীয় দলের হয়ে খেলবে তাও বেশ স্পষ্ট করে দিলেন ভারতের ব্যাটিং কোচ।
গত ২৩ ফেব্রুয়ারিই দলের সঙ্গে চেন্নাই পৌঁছে গিয়েছিলেন রিঙ্কু সিংও। সেই সময়ই নাকি খবর এসেছিল যে তাঁর বাবার অবস্থা খুবই খারাপ। সেই খবর পাওয়ার পরই পরিবারের পাশে থাকার জন্য ম্যানেজমেন্টের অনুমতি নিয়েই নাকি ভারতীয় শিবির থেকে ছুটি নিয়ে চলে গিয়েছিলেন রিঙ্কু সিং। তবে এই ঘটনা নিয়ে চিন্তার কিছু নেই বলেই জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে।
বুধবার রাতেই নাকি ভারতীয় শিবিরে যোগ দেবেন রিঙ্কু। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই রিঙ্কু সিংকে খেলিয়েছে ভারতীয় দল। যদিও রিঙ্গু সেভাবে নিজের পারফরম্যন্স দেখাতে পারেননি। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে মাত্র ২৪ রান করেছেন রিঙ্কু সিং(Rinku Singh)। তাঁর পারফরম্যান্স নিয়েও বেশ চিন্তার কথাই প্রকাশ করেছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। তবে সামনেই রয়েছে জিম্বাবোয়ে ম্যাচ। সেখানেই জিম্বাবোয়ের বিরুদ্ধে রিঙ্কু বড় রান পায় কিনা সেটাই এখন দেখার।







