সময়ের আগেই কি সেরে যেতে পারেন ঋষভ পন্থ(Rishabh Pant)। সূত্রের তরফ থেকে কিন্তু তেমনই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে অক্টোবরের শুরু থেকেই বিসিসিআইয়ের(BCCI) সেন্টার অব এক্সিলেন্সে প্রস্তুতিও শুরু করে দিতে পারেন ঋষভ পন্থ(Rishabh Pant)। না তবে জোরকদমে প্রস্তুতি সারতে পারবেন না তিনি। তবে হাল্কা প্রস্তুতিতে নেমে যেতে পারবেন তিনি। আর এই খবরটা যে ভারতীয় শিবিরের কাছে অনেকটাই স্বস্তি যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের(Indian Cricket Team) অন্যতম সেরা পারফর্মার ছিলেন ঋষভ পন্থ। তাঁর হাত ধরেই একের পর এক ম্যাচ থেকে ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। গোটা সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু চতুর্থ টেস্টেই ঘটে আসল অঘটন। প্রথম দিনই পায়ের পাতায় বড়সড় চোট পান তিনি। সেখানেই তাঁর পায়ের পাতায় হাল্কা চিড়ও ধরে। এরপরই ছিটকে যান ঋষভ পন্থ(Rishabh Pant)।
যদিও দ্বিতীয় ইনিংসে আর সেই পা নিয়ে নামতে পারেননি ঋষভ পন্থ(Rishabh Pant)। তবে দেশের প্রয়োজনে তিনি যে নামতে প্রস্তুত ছিলেন সেই কথাও জানিয়েছিলেন ঋষভ পন্থ। এরপরই অবশ্য ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এরপর থেকেই ঋষভ পন্থের মাঠে ফেরা নিয়ে নানান জল্পনা হয়েছিল। নিজেই তাঁর ক্রাচ নিয়ে চলার ভিডিও দিয়েছিলেন ঋষভ পন্থ।
সেইসঙ্গে তাঁর পায়ে বাঁধা ছিল টেপও। এবার তাতেই স্বস্তি। ঋষভ পন্থের পায়ে বাঁধা টেপ নাকি খুলে দিয়েছেন চিকিৎসকরা। শুধুমাত্র তাই নয়, ঋষভ পন্থ নাকি এখন অনেকটা স্বাভাবিক ভাবে হাঁটতেও শুরু করে দিয়েছেন। আর এই ছবিটা যে ভারতীয় ক্রিকেট মহলে অনেকটাই স্বস্তি যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
তবে প্রশ্ন হল ঋষভ পন্থ কবে ফের ভারতীয় দলে ফিরবেন। চলতি মাসের শেষে কিংবা পরবর্তী মাসেই নাকি বিসিসিআইয়ের(BCCI) সেন্টার অব এক্সিলেন্সে ফিরতে চলেছেন ঋশভ পন্থ। সেখানে হাল্কা রিহ্যাবও শুরু করতে পারেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।
সামনেই রয়েছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে। সেখানে ঋষভ পন্থকে ভারতীয় দলের ফেরানোর একটা মরিয়া চেষ্টা চলছে। কিন্তু তিনি কতটা খেলার মতো অবস্থায় থাকবেন তা এখন থেকেই অবশ্য বলা সম্ভব হচ্ছে না। এরপরই আবার রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। শেষপর্যন্ত ভারতীয় দলের জার্সিতে ঋষভ পন্থ কবে ফেরেন সেটাই দেখার অপেক্ষায় সকলে।







