আমেরিকায় ক্লাব বিশ্বকাপ নিয়ে সমস্যার অন্ত নেই। একদিকে গরমের চোটে ফুটবলাররা হাঁসফাস করছেন। অন্যদিকে বেশ কিছু ক্লাবের মান নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গিয়েছে। দর্শকরা সেভাবে খেলা দেখতে মাঠে আসছেন না। রিয়াল মাদ্রিদের রুড বেলিংহাম জানিয়ে দিয়েছেন, মাঠের হাল মোটেই ভাল নয়। এসব নিয়ে যখন সমস্যার পাহাড়ের উপর দঁাড়িয়ে গিয়েছে ক্লাব বিশ্বকাপ তখন অভিযোগ উঠলো বর্ণবিদ্বেষের। রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রুডিগার অভিযোগ করলেন পাচুকার সঙ্গে খেলার সময় তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। এই অভিযোগ আবার রেফারির বিরুদ্ধে করেছেন তিনি।
পাচুকাকে ৩-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ পৌছে গিয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালে। তাও আবার দশজনে খেলে। খেলা শুরুর আট মিনিটের মাথায় দলের ডিপ-ডিফেন্ডার লালকার্ড দেখে বসেন। ১০ জনে খেলেও রিয়ালের জয়কে আটকাতে পারেনি মেক্সিকোর ক্লাব। রুডিগার অভিযোগ, খেলা শেষের সময় ইনজুরি টাইমের খেলা চলছিল। যখন মিনিট পঁাচেক খেলা হয়েছে তখন দুটো দলের ফুটবলাররা বাক বিতন্ডার জড়িয়ে পড়েন। গন্ডগোল থেমে গেলে দেখা যায় রেফারি রেমন আবাত্তিকে এসে ডিফেন্ডারের সাথে কথা বলতে। পরে বুকের সামনে রাখা হাতের বাহু তিনি আঁচড়ে দেন। এই আচরণ বর্ণবাদ বিরোধী বলে বিশ্ব ক্রীড়াঙ্গনে বিবেচিত হয়। পরে রিয়াল কোচ জাবি আলোনসো স্বীকার করে নিয়েছেন, তঁার কাছে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন বলে রুডিগার অভিযোগ জানিয়েছেন। “রুডিগার এই কথাগুলো বলেছে। তার কথাকে উড়িয়ে দিলে হবে না।” আলোনসো আরও যোগ করেন,“এই ধরনের আচরণের পরে নিজেকে ধরে রাখা সহজ কথা নয়। পুরো বিষয়টা তদন্ত করছে ফিফা। এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।”
দর্শকদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই রুডিগারের। বরং তিনি পাচুকা দলের অধিনায়ক গুস্তাভো ক্যাব্রালার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। “বল দখলের লড়াই চলছিল। ফলে দুজনে সংঘর্ষে লিপ্ত হই। গুস্তাভো বলছিল, আমি তাকে হাত দিয়ে আঘাত করেছি। দুজনের মধ্যে এই নিয়ে তর্ক চলতে থাকে। পরবর্তীকালে রেফারি এসে বর্ণবাদের ইঙ্গিত দেন। সেই সময় আর্জেন্টিনায় বাজে শব্দ ব্যবহার গুস্তাভো। ক্যাগন ডি মিয়েরদা (কাউকে কাপুরুষ বলার জন্য ব্যবহৃত একটা অশ্লীল শব্দ) বলে আমাকে গালাগাল করে গুস্তাভো।” তবে রুডিগারের এই অভিযোগ মানতে চাননি পাচুকার কোচ জেম লোজানো। তঁার মতে, গুস্তাভো এই ধরনের কথা বলেছেন বলে তঁার মনে হয়না। যদিও এই নিয়ে কোনও আলোচনা হয়নি। সাংবাদিকরা রুডিগারের অভিযোগ প্রসঙ্গ তুললে লোজানো বলেন, “ড্রেসিংরুমে এই নিয়ে আমাদের মধ্যে কোনও কথা হয়নি। গুস্তাভোর বিরুদ্ধে এই অভিযোগ মেনে নেওয়া অসম্ভব। মেক্সিকো লিগে এই ধরনের কখনও কোনও অভিযোগ আমাদের দলের বিরুদ্ধে কেউ করেনি। গুস্তাভোকে বিশ্বাস করি। তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শুনে আমি একটা কথা বলতে পারি, গুস্তাভো কখনও এই কথা বলতে পারে না। যদি আমাকে আগুনে ছঁুয়ে শপথ করতে বলেন তাও করতে রাজি আছি।”







