ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ৪০৮ রানে হার। সাম্প্রতিক কাল তো বটেই, অতীতেও ঘরের মাঠে টেস্টে ভারতের এমন খরাপ ফলাফল হয়েছে কিনা তা মনে করতে পারছেন না কেউই। ভারতের এমন ভাবে ম্যাচ হারের পরই গৌতম গম্ভীরকে(Gautam Gambhir) একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়(Sambaran Banerjee)। দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর, এই ব্যর্থতার দায় যে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) উপরই বর্তায় তা বলতে একেবারেই দ্বিধা করছেন না প্রাক্তন এই ক্রিকেটার। একইসঙ্গে দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলে দিলেন তিনি।
ইডেন গার্ডেন্স(Eden Gardens) থেকে গুয়াহাটি। সব জায়গাতেই ভারতীয় দলের চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা। একটানা একদিনও ব্যাটিং করতে পারেননি ভারতীয় দলের ব্যাটাররা। সেইসঙ্গে ভারতীয় দলের তন নম্বর পজিশনে দেখা যাচ্ছে ওয়াসিংটন সুন্দরকে। কেন এমনভাবে দল নির্বাচন সেটাই বুঝতে পারছেন না সম্বরণ। একইসঙ্গে এই হারের জন্য গৌতম গম্ভীরই(Gautam Gambhir) যে একমাত্র দায়ী , তাও বলতে দ্বিধা করছেন না তিনি। ভারতের হারের পরই কার্যত ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন এই ক্রিকেটার।
তিনি জানান, “এটা চরম ব্যর্থতা। আমার তো মনে পড়ছে না ঘরের মাঠে ভারত কখনোও ৪০৮ রানে হেরেছে কিনা। ঘরের মাঠে পাঁচ ম্যাচে হার। এটা সত্যিই লজ্জাজনক। ইডেনে টার্নিং ট্র্যাক করলে সেখানে হারলে। গুয়াহাটিতেও হারলে। এটার তো তদন্ত হওয়া উচিৎ। ভারতীয় দল নির্বাচন নিয়েও অনেককিছু রয়েছে। তিন নম্বরের মতো পজিশনে ব্যটিং করছেন ওয়াসিংটন সুন্দর। যে জায়গায় বিশ্বের সেরা ব্যাটাররা ব্যাটিং করছেন। এটা গৌতম গম্ভীরেরই দায়”।
সম্বরণ বন্দ্যোপাধ্যায় আরও জানান, “এই ফলাফলের পিছনে কোচিরই একশো শতাংশ দায়। আমরা এখনও শিখছি এটা বলার কোনও জায়গা আছে নাকি। যখন টেস্ট ম্যাচ খেলা হচ্ছে। গৌতম গম্ভীরকে সঠিক উত্তর দিতে হবে কোন কোন জায়গা আমাদের শক্তিশালী এবং কোন জায়গা আমাদের দুর্বল। সেই জায়গা গুলো বের করো এবং দল তৈরি করো”।
ভারতের হারের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে গম্ভীরের ইস্তফা নিয়ে হৈচৈ। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা সকলেই এর পিছনে গম্ভীরকে প্রধান দয়ী করছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।







