আগামী ১০ সেপ্টেম্বর এশিয়া কাপের মঞ্চে প্রথম ম্যাচে নামবে ভারত। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। কিন্তু সেই ম্যাচে ভারতীয় দলের(India Team) প্রথম একাদশ কী হবে। এই নিয়েই যত চিন্তা। বিশেষ করে ভারতীয় দলের টপ অর্ডার থেকে উইকেটকিপার ব্যাটার হিসাবে কাকে দেখা যাবে। এই নিয়েই এই মুহূর্তে যত চিন্তা ভাবনা শুরু হয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী প্রথম ম্যাচে নাকি ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই কময় সঞ্জু স্যামসনের(Sanju Samson)।
এশিয়া কাপেও সুযোগ পেয়েছেন ভারতীয় দলের টেস্ট অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। আবার সহ অধিনায়কের দায়িত্ব রয়েছে তাঁরই কাঁধে। তিনি যে প্রথম একাদশে অটোমেটিক চয়েজ তা বলার অপেক্ষা রাখে না। একেবারে ওপেনিংয়েই অভিষেক শর্মার সঙ্গে দেখা যাবে তাঁকে। সেইসঙ্গে ভারতীয় দলের বোলিং আক্রমণ সামলানোর ব্যাটন থাকছে সেই জসপ্রীত বুমরার ওপরই। তবে এই ম্যাচে বুমরার(Jasprit Bumrah) অন্যতম সঙ্গী হতে চলেছেন অর্শদীপ সিং।
Preps in full swing 💪
The countdown to 𝙈𝙖𝙩𝙘𝙝 𝘿𝙖𝙮 begins ⏳#TeamIndia | #AsiaCup2025 pic.twitter.com/3SC57XILxD
— BCCI (@BCCI) September 7, 2025
কিন্তু সকলের মনে প্রশ্ন হল উইকেটের পিছনে দায়িত্ব কে সামলাবেন। সবকিছু ঠিকঠাক চললে এবার এই ম্যাচে সেই দায়িত্বে সঞ্জু স্যামসন(Sanju Samson) নন বরং জীতেশ শর্মাকেই(Jitesh Sharma) দেখা যেতে চলেছে সেই জায়গায়। এই মুহূর্তে আইসিসির অ্যাকাডেমিতে চূড়ান্ত প্রস্তুতি সারছে ভারতীয় দল। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।
দেখে নেওয়া যাক ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হতে চলেছে।
অভিষেক শর্মা
শুভমন গিল
তিলক বর্মা
সূর্যকুমার যাদব
অক্ষর পটেল
হার্দিক পান্ডিয়া
জীতেশ শর্মা
কুলদীপ যাদব
বরুণ চক্রবর্তী
অর্শদীপ সিং
জসপ্রীত বুমরাহ
আইসিসির অ্যাকাডেমিতে(Icc Academy) এবার একসঙ্গে নয়, ভাগে ভাগেই গিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে কয়েকদিন আগেই সিরিজ ড্র করে ফিরেছে টিম ইন্ডিয়া। কিন্তু এবার চ্যালেঞ্জটা আরও একটু কঠিন।
গৌতম গম্ভীরের(Gautam Gambhir) কোচিংয়ে এই প্রথমবার এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দল। তাঁর কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় দল। অর্থাৎ গম্ভীরকে নিয়ে যে সকলের প্রত্যাশার পারদটা অনেকটাই তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না।
আইসিসির অ্যাকাডেমিতে এখন গম্ভীরের তত্ত্বাবধানেই শুরু হয়ে গিয়েছে সূর্যকুমার যাদবদের প্রস্তুতি। প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ হলেও, ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে একেবারেই ঝুঁকি নিতে নারাজ তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।







