চিপক স্টেডিয়ামেই কী ভারতীয় দলের জার্সিতে ফিরতে চলেছেন সঞ্জু স্যামসন(Sanju Samson)। ম্যাচের আগের দিন ভারতীয় দলের ব্যাটিং কোচের ইঙ্গিত তো তেমনই। সবকিছু ঠিকঠাক চললে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওপেনিংয়ে বড়সড় বদল আসতে চলেছে। শোনাযাচ্ছে অভিষেক শর্মার(Abhishek Sharma) পরিবর্তে নাকি ভারতীয় দল এই ম্যাচে সঞ্জু স্যামসনকে(Sanju Samson) খেলাতে চাইছে। কারণ হিসাবে জানাযাচ্ছে ওপেনিংয়ে এই ম্যাচে রাইট অ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটিং কম্বিনেশন ব্যবহার করতে চাইছে ভারতীয় দল। এই মুহূর্তে ভারতের প্রথম তিন ব্যাটারই বাঁহাতি। সেই দিকেই বিশেষ নজর।
একইসঙ্গে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে আরও কয়েকটা দিক নিয়ে চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট(India Cricket Team)। এক হল ভারতীয় ব্যাটাররা যে স্পিনের বিরুদ্ধে এখন কতটা দুর্বল সেটা সকলেই জেনে গিয়েছে। সেই দিকেই বিশেষ নজর রয়েছে গৌতম গম্ভীরের। ম্যাচের আগের দিন সেভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সঞ্জু স্যামসনের আসা ছাড়া জিম্বাবোয়ের বিরুদ্ধে সেভাবে কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই।
ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছেন, “হ্যাঁ সঞ্জুকে নিয়ে আলোচনা হয়েছে আমাদের মধ্যে। যে পরিবর্তনের কথা আমরা ভাবছি সেটা দলের ওপেনিং পার্টনারশিপ নিয়ে। আমাদের দলের ওপেনিং পার্টনারশিপের দুজনই বাঁহাতি ব্যাটার। সেইসঙ্গে ফার্স্টডাউনেও যে খেলা হয় সেও বাঁহাতি। সেই কথা ভেবেই এমন চিন্তা ভাবনা রয়েছে আমাদের”।
জিম্বাবোয়ে শিবিরে রয়েছেন সিকান্দার রাজা। এছাড়াও তাদের স্পিন আক্রমণও বেশ শক্তিশালী। সেই দুর্বলতা কাটাতেই এখন বিশেষ নজর সূর্যকুমার, তিলর বর্মা থেকে ঈশান কিষাণ সহ বাকি ব্যাটারদের। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত জয় পায় কিনা সেটাই এখন দেখার।







