এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি। কিন্তু তার মাঝেই শহরে চলে এলেন সওল ক্রেসপো(Saul Crespo)। তবে মাঠে নামবেন না। আপাতত নিজের বাসভবনেই রিহ্যাব চালাবেন ইস্টবেঙ্গলের(Eastbengal) এই তারকা ফুটবলার। গত বুধবার বিকেলেই শহরে পৌঁছে গিয়েছেন সওল ক্রেসপো(Saul Crespo)। তবে তিনি মাঠে কবে থেকে নামতে পারবেন তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কিছুই নিশ্চিত ভাবে জানা যায়নি।
সুপার কাপের(Super Cup) ডার্বিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন সওল ক্রেসপো(Saul Crespo)। সেই থেকেই তাঁর খেলা নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। যদিও ইস্টবেঙ্গল(Eastbengal) সেমিফাইনালে পৌঁছনোর রাতেই কোচ অস্কার ব্রুজোঁর(Oscar Bruzon) সঙ্গে স্পেনের উদ্দেশে রওনা দিয়েছিলেন ইস্টবেঙ্গলের মাঝমাঠের এই তারকা ফুটবলার। কিন্তু তাঁর চোটটা বেশ চিন্তাতেই রেখেছিল লাল-হলুদ টিম ম্যানেজমেন্টকে। বাকি ফুটবলাররা শহরে চলে এলেও, তিনি কিন্তু ১০ নভেম্বরের মধ্যে শহরে ফেরেননি।
স্পেনে ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্ববধানেই চালাচ্ছিলেন নিজের রিহ্যাব। অবশেষে ১২ নভেম্বরই শহরে পৌঁছেছেন সওল ক্রেসপো। তবে ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগ দেননি তিনি। শোনাযাচ্ছে এখনই নাকি তাঁর যোগ দেওয়ার সম্ভাবনাও নেই। তবে এখানেই রিহ্যাব সারবেন ক্রেসপো। কোচ আসার পর এবং মেডিক্যাল দল তাঁর পরীক্ষা নীরিক্ষা করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত।
শোনাযাচ্ছে আগামী সপ্তাহ থেকে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিতে পারেন সওল ক্রেসপো। হাতে যেহেতু সময় রয়েছে, সেই কারণেই ক্রেসপোকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ লাল-হলুদ ম্যানেজমেন্ট। আপাতত এখানে রিহ্যাব সারবেন তিনি।
চলতি সুপার কাপের মঞ্চে ইস্টবেঙ্গলের মাঝমাঠের অন্যতম প্রধান ভরসা ছিলেন সওল ক্রেসপো। ইস্টবেঙ্গলের হয়ে প্রতিটি ম্যাচেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন এই স্প্যানিশ তারকা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।







