সেরেনা উইলিয়ামস জানিয়ে দিলেন, তিনি যদি এভাবে ডোপ টেস্টে ধরা পড়তেন তাহলে তঁাকে পেতে হত কমপক্ষে ২০ বছরের সাজা। যার পরে আর টেনিস কোর্টে ফিরে আসা সম্ভব নয়। তার মানে সেরেনা উইলিয়ামস বুঝিয়ে দিলেন, টেনিসে বর্ণবাদের চেহারাটা বড্ড প্রকট। আসলে ২০২৪ সালে তঁার শরীরে পাওয়া গিয়েছিল নিষিদ্ধ ক্লোস্টবল। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডা এবং কোর্ট অব অ্যান্টি ডোপিং এজেন্সিতে শাস্তির মেয়াদ কমানোর জন্য আবেদন করেন সিনার। তঁার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মাত্র তিন মাসের জন্য তঁাকে সাসপেন্ড করা হয়েছে। অথচ ডোপ টেস্টে কেউ ধরা পড়লে দীর্ঘমেয়াদি সাসপেনশনের আওতায় তঁাকে ফেলে দেওয়া হয়। সিনারের মাত্র তিন মাসের জন্য শাস্তি হওয়ায় টেনিস মহল ক্ষোভে ফেটে পড়েছিল। স্ট্যান ওয়ারিঙ্কা, নিক কিরিয়স, মেদভেদেভ, এমন কী পরে হলেও মুখ খুলেছেন নোভাক জকোভিচ। সকলের বক্তব্যে স্পষ্ট ধরা পড়ে, ডোপ টেস্টে ধরা পড়ার পর মাত্র তিন মাস সাসপেনশনে রাখা মোটেই মানা যায়না। তাই সেরেনা টিপ্পনী কেটে বলেছেন, “জানিনা সিনার এমন কান্ড ঘটানোর পর কেন তিন মাস শাস্তি দেওয়া হল। অথচ আমি যদি একইরকম কান্ড ঘটিয়ে বসতাম তাহলে কম করে ২০ বছরের জন্য সাসপেনশনের আওতায় ফেলা হত। শুধু তাই নয়, হয়তো আমার জেতা প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফিও হয়তো ফেরত নিয়ে নেওয়া হত।” বলেছেন সেরেনা। তাই বলে তিনি যে সিনারকে অপছন্দ করেন তাও নয়। বরং পছন্দের তালিকায় সেরেনা রেখেছেন সিনারকে উপরের সারিতে। সেইজন্য সেরেনাকে বলতে শোনা যায়, “সিনারকে আমি খুব পছন্দ করি। সিনারকে সরাসরি দোষারোপ করতে চাই না। তবে টেনিসকে আমি প্রাণের চেয়েও ভালোবাসি। নিঃসন্দেহে টেনিসে তার অবদানকে ভোলা যাবেনা। তাই কারও খারাপ কিছু হোক তা মোটেই চাইব না। ছেলেদের টেনিসে তঁাকে দরকার।” সিনার ছাড়াও মেয়েদের টেনিস তারকা ইগা সিওনতেকও ডোপ টেস্টে ধরা পড়েছেন। সম্প্রতি ধরা পড়া ইগাকে মাত্র এক মাসের জন্য সাসপেনশনে রাখা হয়েছে।

পদপিষ্ট হওয়া ১১ সমর্থকের জন্য আজীবন আসন সংরক্ষন RCB-র
Shareগতবছরের সেই ভয়াবহ ঘটনার পর এই প্রথমবার আইপিএলের(IPL) ম্যাচ আয়োজন করতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু এই মাঠে ম্যাচে নামার






