হোসে মোলিনার হাত ধরে গতবার ডাবল করেছিল মোহনবাগান(MBSG)। কিন্তু নতুন মরসুমে যাত্রা শুরুর আগে নতুন কোচ সের্জিও লোবেরা(Sergio Lobera) তা নিয়ে একেবারেই চিন্তিত নন। নতুন মরসুমে একেবারে শূন্য থেকেই শুরু করতে চান মোহনবাগান(MBSG) কোচ সের্জিও লোবেরা। অতীত নিয়ে একেবারেই ভাবতে তিনি যেমন নারাজ, তেমনই দলের ফুটবলারদেরও সেই কথা বুঝিয়ে দিয়েছেন। শূন্য থেকে আরম্ভ করে নতুনভাবে চ্যাম্পিয়ন হওয়াই এখন প্রধান লক্ষ্য সের্জিও লোবেরার(Sergio Lobera)। এবারের আইএসএল সম্পূর্ণ আলাদা ফর্ম্যাটে হচ্ছে। সেই কারণেই তো পুরনো সমস্ত ভুলে একেবারে নতুনভাবে আরম্ভ করছেন লোবেরা। প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। এবার শুধুই মাঠে নামার অপেক্ষা।
সের্জিও লোবেরা জানান, “এই দলটি প্রায় নতুন তারা নতুন প্লেয়ার সই করিয়েছে। আমাদের ফোকাস সব দলকে নিয়ে। সব থেকে গুরুত্বপূর্ণ আগামীকালের ম্যাচ নিয়ে। আমরা জানি কেরল চূড়ান্ত পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করবে”।
প্রথম ম্যাচেই ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। ঘরের মাঠে খেলার চাপ যে থাকবে তা যেমন বুঝিয়ে দিচ্ছেন, তেমনই সেই চাপ কাটাতে সমর্থকদেরই পাশে চাইছেন মোহনবাগান কোচ। সমর্থকরা তাদের পাশে থাকতে মাঠ যে ভরিয়ে তুলতে সেই ব্যপারে অত্যন্ত আশাবাদী লোবেরা। সেইসঙ্গেই তিনি সমর্থকদের ভালো কিছু উপহার দেওয়ার বার্তাও দিয়ে রাখলেন।
লোবেরা সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “ঘরের মাঠে লিগ শুরু করতে পেরে আমরা খুশি। আমরা আমাদের সমর্থকদের সামনে খেলতে পারব। এটা আমাদের কাছে ভালো সুযোগ। আমরা সমর্থকদের জন্য খেলি আশা করি আগামীকাল তারা স্টেডিয়াম ভরিয়ে তুলবেন তারা মাঠে এসে আনন্দ পাবেন”।






