নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি। দল হারলেও ন্যাপিয়ারে ক বিরাট রেকর্ডের মালিক হলেন শাই হোপ(Shai Hope)। যে কাজ সচিন(Sachin Tendulkar), দ্রাবিড় এবং বিরাট কোহলির(Virat Kohli) মতো ক্রিকেটাররাও করতে পারেননি, সেটাই করে দেখালেন ক্যরিবিয়ান অদিনায়ক শাই হোপ(Shai Hope)। প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্ব ক্রিকেটের ১২ টি টেস্ট খেলা দেশের বিরুদ্ধেই সেঞ্চুরি হাঁকালেন তিনি। তাঁর পিছনে রয়েছেন ভারতের একমাক্র রাহুল দ্রাবিড়।
নিউ জিল্যান্ডের(New Zealand) বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ(West Indies) জিততে পারেনি ঠিকই। কিন্তু দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শাই হোপ। কার্যত তাঁর বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খানিকটা ভদ্রস্থ জায়গায় পৌঁছতে পেরেছিল ক্যরিবিয়ান ব্রিগেড। সেখানেই শাই হোপের অসাধারণ সেঞ্চুরি ইনিংস। ১০৯ রানের ইনিংস খেলে ব্রায়ান লারার রেকর্ডও ছুঁয়ে ফেললেন হোপ(Shai Hope)। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওডিআই ফর্ম্যাটে ১৯টি সেঞ্চুরিও করে ফেললেন তিনি। তাদের সামনে রয়েছেন শুধুমাত্র ক্রিস গেইল।
নিউ জিল্যান্ডের ঘরের মাঠে তাদের বিরুদ্ধেই খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালোভাবে করতে বা পারলেও, শাই হোপ মাঠে আসার পরই বদলে গিয়েছিল চিত্রটা। তাঁর একের পর এক বড় শটে ভর করেই খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ই্ন্ডিজ। যদিও ক্যারিবিয়ান ব্রিগেড জিততে পারেননি সেই ম্যাচ। কিন্তু সেখানেই ৬৯ রানে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন শাই হোপ।
তাঁর গোটা ইনিংসটি সাজানো ছিল ১৩টি চার এবং ৪টি ওভার বাউন্ডারি দিয়ে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে সেঞ্চুরি করার পরই বিরাট, সচিনদের টপকে নতুন রেকর্ডের মালিক শাই হোপ।







